somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফৈল্যা ছি দিয়ে যাই, বৌয়ের মাথায় তেল দিয়ে যাই

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মূলত আমার ব্লগের একজন সাধারণ ব্লগার। সামুতে অনেক চেষ্টার পর চান্স লইলাম। ইচ্ছে ছিল সর্ববৃহৎ ও জনপ্রিয় বাংলা ব্লগ সামুতেই ব্লগ জীবনটা শুরু করব। কিন্তু বহু চেষ্টা-আন্তরিকতা সত্তেও জানা আপার স্বৈরাচারিতার কারণে প্রথম পৃষ্ঠায় চান্স পাইনি। শেষ পর্যন্ত আমুতে ধাতস্থ হই। সেখানে অনেক সময় নষ্ট করে মোটামুটি একটা অবস্থান তৈরি করতে সক্ষম হই। এ ফাঁকে সামুতে দ্বিতীয় আইডি খুলি। এটা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে এই প্লাটফরমে একত্রিত হতে সাহায্য করে। কিন্তু জানি না এখানে প্রচুর সময় দিয়ে একটা অবস্থান তৈরি করতে পারব কি না। কারণ যদিও ব্লগিং করতে চাই, কিন্তু আবুল-তাবুল লিখে সময় নষ্ট করতে চাই না। সরি, মাইন্ড খাইবেন না, আমি আবার একটু আধ্যাত্মিক টাইপের।

চান্স পেয়ে কিছু পুরাতন লেখা পোস্ট করলাম, কারণ নতুন লেখা এত কষ্ট করে লিখব, আর পড়বে মাত্র ১০/১২ জন! ওফ, ভাবতেই দুক্কু লাগে। কিন্তু কি আর করা, ব্লগ তো ব্লগই। এখানে ভাবসাব চলে না, কিছু নতুনভাবে বলতেই হয়, তা আমার কাছে যতই অপ্রয়োজনীয় মনে হোক। তাই নতুন একটি লেখা দিলাম। শিরোনামটি- ছোটবেলায় যখন "মাংসের টুকরা" খেলতাম, প্রথম ছি দিতে হতো এভাবে, ফৈল্যা ছি দিয়া যাই, বৌয়ের মাথাত তেলদা' যাই। আমাদের আঞ্চলিক ভাষা, সেখান থেকে নেয়া। এছাড়া আমি মূলত আধ্যাত্মিক, তাত্ত্বিক ও গভীর তাৎপর্যপূর্ণ লেখা লিখতে ভালোবাসি। যা অধিকাংশই জীবনের গভীর উপলব্ধি থেকে, যদিও তেমন লেখার বর্তমান চাহিদা কম, তবে প্রয়োজন বেশি। অবশ্য মাঝে মধ্যে রাজনৈতিক লেখাও লিখে থাকি, তা প্রকৃতপক্ষে মানবতা থেকে উৎসারিত। যাহোক, আশা করি সবার সহযোগিতা পাব।

বাংলা ব্লগে আমার যাত্রা কতগুলো চ্যালেঞ্জ নিয়ে। সেগুলো এখনো সামনে আছে। বিষয়গুলো সহব্লগারদের নিকট ধীরে ধীরে বলতে হবে। তবে তার জন্য শর্ত, ব্লগ জগতে নিজের একটা মোটামুটি অবস্থান তৈরি করা। আমার ব্লগ ডটকমে সেটা আমার আছে। তবে সেখানে আমি স্বাচ্ছন্দবোধ করি না। অবশ্য যেহেতু সেখানে আমার প্রচুর সময় কেটেছে ও অনেকের সঙ্গেই মতবিনিময় হয়েছে, তাই এখানে ও সেখানে- দু'জায়গাতেই সমানতালে চালিয়ে যেতে চাই। আবার এক্ষেত্রে দু'টো বিপরীতমুখী উপসর্গও নিশ্চয় কাজ করবে। এক. যেখানে বেশি সাড়া পাওয়া যায়, দুই. যেখানে সমস্যা বেশি এবং সেই তুলনায় আলোচক কম। জানি না কখন কোনটা অনুসরণ করব। যদি প্রথম থেকেই সামুতে চান্স পেতাম, তাহলে আমুতে হয়তো কখনোই আমার যাওয়া হতো না। অথচ আমার প্রয়োজনটা বেশি কিন্তু আমুতেই। কেননা সেখানে খুব বেশি পক্ষপাতিত্ব করা ও বিভ্রান্তি ছড়ানো হয়, বিপরীতে কেউ মোকাবেলা করতে পারে না।

যাহোক, সবার সহযোগিতা ও সমালোচনা প্রত্যাশা করি। ধন্যবাদ সামুর ব্লগারবৃন্দ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×