somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যানের নাম নেই ভোটার তালিকায়

১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জনক চন্দ্র অধিকারী শিবরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হলেও ইউনিয়নের ভোটার তালিকায় কোথাও তার নাম খুজে পাওয়া যায়নি। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভোটার তালিকায় নাম না থাকায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী বলেন, এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমি। এর আগেও এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম। নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপে নির্বাচনী তফসিল অনুযায়ী পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করি।

সেই লক্ষ্যে গত ৩মে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেখি ভোটার তালিকায় কোথাও আমার নাম নেই। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ শামসুল আযমের দৃষ্টি আর্কষণ করি। উনারা কোন উত্তর দিতে পারে নি। পরে নিরুপায় হয়ে ঢাকা নির্বাচন কমিশন অফিস বরাবরে আবেদন করি।

একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ভোটার তালিকা হতে নাম বাদ দেওয়া ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। তবে যদি নির্বাচন অফিসের লোকজন তার বিরুদ্ধে চলে যায় এ কারণে তিনি বিষয় নিয়ে বাড়াবাড়ি করেননি।

উপজেলার নির্বাচন অফিসার মোঃ শামসুল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, কম্পিউটার বিভ্রাষ্টের কারণে এমনটি ঘটেছে। ওনার বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। তবে ওনার আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন হতে নাম সংযোজন করে ৪মে একটি স্মারক আমাদের কাছে এসেছে।

http://www.bdmorning.com/desh/100697
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×