যদি কাছেই না আসো,
যদি একটুও না হাসো,
এক পলক না দেখলে,
যদি সামান্যও বিচলিত না হও,
যদি অভিমানেই ঝড়াও ধারা জল,
ইচ্ছে আর অভিমান যদি বিপ্রতীপই হয়,
পৌষের প্রথম ভোরে আজ,
যদি বুকের ওম হতে না চাও,
যদি উষ্ণতা বঞ্চিত করো আমায়,
তবে আগামী বরষায়,
দশ দিগন্তের অন্ধকার হবো আমি।।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



