

টিউবলাইটের চমৎকার সাদা আলোতে অবাক হয়ে বড় বোনের কান্ডকারখানা দেখছে রঞ্জু। নবম শ্রেনীতে পড়ুয়া জুঁই ধমকের সুরে নির্দেশ দেয় ছোট ভাইকে,
- অ্যাঁই আহাম্মক, হা করে কি দেখিস? নে এটা ধর! তারপর সুন্দর করে ভাঁজ করে একপাশে রাখ।
শীত এখনও আসেনি। হেমন্তের এই সন্ধ্যায় বাবা-মার অনুপস্থিতিতে বড় বোনের কর্মকান্ডে কিছুটা চিন্তাই হয় রঞ্জুর। তারপরও মাথার উপর জুঁইয়ের ভয়ংকর গাট্টার আঘাত আর তার চেয়েও ভয়ংকর জঘন্য চিৎকারের কথা চিন্তা করে কথা বাড়ায় না রঞ্জু। বড় বোনের কথা অনুযায়ী লক্ষ্মী ছেলের মতন খাবার টেবিলের উপরের ক্লথটা ভাঁজ করে রাখে একপাশে। তবে জুঁইয়ের পরবর্তী পদক্ষেপটি দেখে আর চুপ করে থাকতে পারেনা রঞ্জু।
[সমাপ্ত]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


