ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, প্রানটা জুড়িয়ে যায় যখন দেশের গান শুনি। দেশের পন্য কিনেও ভালো লাগার কথা, কিন্তু তা সবসময় লাগে না।
আমাদের দেশী পন্য হিসেবে ওয়াল্টন, রানার এরা সঙ্ঘবন্ধভাবে দেশের কোটি মানষের কাছে থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
ওয়াল্টন মোটরসাইকেলের যে মান সে অনুযায়ী দাম অনেক বেশী পড়ছে। যার কারনে আমরা ইন্ডিয়ান মোটরসাইকেলের দিকে ঝুকে পড়ছি। ইন্ডিয়ান মোটরসাইকেল যার উপর পাহাড় সমান প্রায় ১২৫% ট্যাক্স ।ইন্ডিয়াতে ৪৫-৫০০০০ রুপিতে একটি ১০০সিসির মোটরসাইকেল হয়ে যায়। যা বাংলাদেশে এসে ট্যাক্স সহ দাম হয়ে যায় ১,৩০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা। চায়না থেকে আমদানীকৃত প্রায় সকল ১০০সিসি মোটর সাইকেলের দামই ৮৫ হাজার থেকে ১ লাখের মধ্যে। আমাদের দেশীয় পন্য হিসেবে পরিচিত ১০০সিসি ওয়াল্টন বাইকের দাম ৯০ থেকে ১ লাখ ।
দেশীয় পন্য দেশে বেশি বেশি প্রচলনের স্বার্থেই ১০০সিসি বাইকের দাম কোনো মতেই ৭০ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়।
সব দিক দিয়েই আমরা আমজনতারা ধোকা খাচ্ছি, তা দেশী বা বিদেশী পন্য যাই হোক। মাঝখান থেকে সরকার ও তার অনুগত ম্যনুফ্যাকচারার এবং আমদানীকারকেরা মোটা অঙ্কের হারাম টাকায় পকেট ভারী করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

