somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবরের কাগজপ্রিয় মানুষটি

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজিদ সাহেব চোখের চশমাটা নিজ কাপড় দিয়ে মুছলেন। চোখে নিয়ে এগিয়ে গেলেন জানালার দিকে। জানালায় দাঁড়িয়ে রাস্তার মানুষ-জনদের দেখতে লাগলেন। এটা তার রোজকার কাজ। আজও তার ব্যতিক্রম নয়। এভাবে উনি কি দেখেন রোজ? দেখেন সাধারণ মানুষদের চলাফেরা, তাদের কর্মব্যস্তা আর বিশেষ করে তাদের দুঃখ-কষ্ট! মজিদ সাহেব মানুষদের চেহারা দেখে বুঝতে চেষ্টা করেন মানুষটির কি কি দুঃখ-কষ্ট আছে। সে চেষ্টায় তিনি কতটুকু সফল তা বলা যায় না। বলা সম্ভব নয়।

মজিদ চৌধুরী। ৫৬ বছর বয়স্ক একজন রিটায়ার্ডপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি। আছেন আপাতত একটি বৃদ্ধাশ্রমে! বয়সের তুলনায় খুব দ্রুত তিনি মুটিয়ে গেছেন। তাকে দেখলে মনে হয় কোন জীবিত ভূত! চেহারা ভেঙ্গে খান খান, শরীর অসম্ভব হ্যাংলা এবং কণ্ঠস্বর তুলনামূলক ভাবে বেশ ভারী। তবে এক সময় তিনি ছিলেন উচ্ছল। কঠোর পরিশ্রমী আর নিজ জীবনে চরম সার্থক একজন মানুষ। যিনি অন্য মানুষের নিকট প্রেরণা হিসেবে ভূমিকাও রেখেছেন। মানুষ হিসেবে তিনি কেবলই ‘অনন্য’ ছিলেন! তারপর...?

দৈনিক পত্রিকা পড়া বাদ দিয়েছেন দিন তিনেক হলো। অথচ মজিদ সাহেবের সবচাইতে প্রিয় কাজটি হলো পত্রিকা পড়া। এটা কিন্তু হটাৎ করে নয়, সেই ছোটবেলা থেকে তার পত্রিকা পড়ার অভ্যাস। কিনে, চেয়ে, কখনও জোর জুলুম করে (!) হলেও পত্রিকা পড়েছেন তিনি। এটা তার ভালোলাগার শ্রেষ্ঠে। অথচ সেই মজিদ সাহেব পত্রিকা ছুঁয়েও দেখছেন না! আসলে মজিদ সাহেব ত্যক্ত-বিরক্ত হয়ে পড়েছেন। রোজ পত্রিকা খুললেই কেবল খুন-রাহাজানি, দুর্নীতিগ্রস্থ রাজনীতি, ধর্ষণ, নারী নির্যাতন সহ নানান অসহনীয় দুঃখ-যন্ত্রণাকর খবর দেখতে হয়। অথচ দেশের উন্নয়ন বা প্রাপ্তি মূলক কোনো খবর প্রচার হয় না। দেশ কি ধ্বংস হতে চলল? মজিদ সাহেব অসুস্থ্য বোধ করেন। সেসব খবর আর পড়তে পারেন না। তিনি সরল মনে ভাবতে থাকেন, দেশে এত কেন সমস্যা? কেন মানুষের এত দুঃখ-যন্ত্রণা? হটাৎ মজিদ সাহেব নিজের কথা ভাবেন, একবার সরল মনে নিজের কাছে প্রশ্ন ছুঁড়ে দেনÑ আমি কি সুখী?

খুব একলা মজিদ সাহেব। খুব। বাইশ বছর বয়সে বিয়ে করেছিলেন রাহেলা বেগম-কে। বিয়ের পর থেকে তার জীবন পাল্টে যেতে থাকে। নিজেকে পৃথিবীর সর্বোচ্চ সুখী মানুষ ভাবতেন তিনি! আসলেই তিনি খুব সুখী ছিলেন। সব ছিল তার। না পাওয়া আর শত হতাশার জীবনে রাহেলা বেগম তার সকল শূণ্যতা পূরণ করেছিল। তার জীবনে একে একে শত সাফল্য এনে দিয়েছিল। মজিদ সাহেবের জীবনটা একটা স্বর্গে রূপান্তর করেছিল সে। বিয়ের দ্বিতীয় বছরের শেষের দিকে ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দেন রাহেলা বেগম। জীবনের শ্রেষ্ঠ উপহার পেলেন মজিদ সাহেব। এভাবেই চলছিল বেশ। কিন্তু পরিবর্তন আসে তার জীবনে। ঝড়ো পরিবর্তন! দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে মারা যান রাহেলা বেগম। মজিদ সাহেব ভেঙ্গে পড়েছিলেন, বড় একলা হয়ে পড়েছিলেন। শোকে তার মৃত্যুপর্যায় অবস্থা। কিন্তু ছোট দুটি সন্তানের কথা চিন্তা করে ধীরে ধীরে শক্ত হলেন। দুই পুত্র সন্তানকে কোলে-পিঠে করে মানুষ করে শিক্ষা-দীক্ষায় বড় করলেন। এখন তারা দেশের বাইরে। বড় বড় চাকরি করে। তাদেরও পরিবার হয়েছে। কিন্তু জীবনের এই পর্যায় শুধু এটুকু বড় অন্যায় যে, তার দুই পুত্র তার কোনো খোঁজখবর নেয় না। ভুলে গেছে তারা নিজ জন্মদাতা পিতাকে। তাদেরকে মানুষ করবার কারিগরকে...।

রোববার প্রতিদিনকার মতোনই পত্রিকা প্রকাশ হয়েছে। হাজার হাজার লাখ লাখ মানুষ পত্রিকা পড়ছে। অথচ অনেক মানুষই হয়ত নজর এড়িয়ে চলে গেছেন পনেরো তম পৃষ্ঠাকে। যেখানে ছোট্ট করে একটি শোকগাঁথা প্রকাশ হয়েছে। খুবই ছোট্ট করে। ‘আমাদের মাঝে জনাব মজিদ চৌধুরী আর নেই। বার্ধক্য জনিত কারণে গতরাতে অত্র বৃদ্ধাশ্রমে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজেউন। আমরা সকলে তার আত্মার মাগফেরাত কামনা করি।’ ছবিহীন এই শোকগাঁথা হয়ত তাদের সন্তানেরা কোনদিন পড়বার সুযোগ পাবে না। দৈনিক পত্রিকা ভক্ত মজিদ সাহেবও নিজের মৃত্যুর শোকগাঁথা পড়বার সৌভাগ্য পেলেন না! কিন্তু শত কষ্টের মাঝে তিনি একটা ভাবনা ভেবে সুখী ছিলেন যে, মৃত্যুর পর তিনি রাহেলা বেগমের দেখা পাবেন। দেখা তাকে পেতেই হবে। তখন তিনি তাকে দ্বিতীয় বারের মত হারিয়ে যেতে দেবেন না। শক্ত করে ধরে রাখবেন, নিজের বুকের সাথে...।

আকাশলীনা পত্রিকার ২৩তম (মে ২০১২) সংখ্যায় প্রকাশিত


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×