somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালো

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গভীর আর্তনাদ শুনে ঘুম ভেঙে গেল রাতুলের। দ্রুত তাকাতে গিয়ে কেমন জানি হচকচিয়ে গেল সে, কিছু বুঝে ওঠার আগেই ঘাড়ে তীব্র একটা ব্যথা অনুভূত হলো। যেন কেউ ওর ঘাড় মটকাবার উদ্দেশ্যে চেপে ধরেছে জোরালো ভাবে। তবে যথাসাধ্য চেষ্টা করল নিজেকে শান্ত রাখতে। তারপর আবিষ্কার করতে লাগল নিজেকে। কোথায় সে? তার সামনেই বা কে শুয়ে আছে? সাদা কাপড় গায়ে জড়িয়ে কোন নড়াচড়া-বিহীন ভাবে কে শুয়ে আছে...?

- রাতুল, রাতুল, এ্যাই রাতুল। ওঠেক! কি বলছিস ওসব।
রাতুলের যেন এবারই প্রথম হুশ ফিরলো। স্পষ্ট দেখতে পাচ্ছে ওর মেজ ভাই হাসপাতালের বেডে শুয়ে আছে। তাকিয়ে আছে ওর দিকে। রাতুল বুঝতে পারলো সে এখন ঢাকার কোনো এক হাসপাতালে অবস্থান করছে। গত রাতেই তারা এসেছে। তারা বলতে রাতুল, ওর মেজ ভাই আর বাবা-মা। রাতুল ঢাকায় থাকে, পড়ালেখার পাশাপাশি একটি ফার্নিচারের শো-রুমে পার্ট টাইম জবও চালিয়ে যাচ্ছে। সবার ছোট সে। বড় ভাইটি বিদেশে। বাবা-মা গ্রাম থেকে মেজ ভাইটিকে নিয়ে ঢাকায় এসেছে গতকাল। রাতুলকে তাই খবর দেয়া হয়েছিল। রাতুল জানারও সুযোগ পায়নি তার মেজ ভাইটির কি হয়েছে। সে কেবল রাত-ভর বিভিন্ন দায়-দায়িত্ব নিয়ে দৌড়াদৌড়ি করেছে। আর তাতে কখন যে ও হাসপাতালে ওর ভাইয়ের সাথে ঘুমিয়ে পড়েছে তা নিজেও জানে না।

রাতুল ঘুম থেকে জাগায় তার মেজ ভাই কিছুটা ইতস্তত বোধ করলেন। ভাবতে লাগলেন কাজটা তিনি ঠিক করেছেন কিনা! বেচারাটা ঘুমাচ্ছিল, খামোখা জাগানো হলো ওকে। রাতুল নিজের ঘাড়টা চেপে সামান্য ডলতে ডলতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কি মনে করে যেন দরজা ঠেলে তার ভাইয়ের রুম থেকে বেরিয়ে এল। বিশাল এক বারান্দায় তার অবস্থান। মাঝে মধ্যে কয়েক লোকের আনা গোনা ছাড়া তেমন কিছুই চোখে পড়লো না রাতুলের। কিছুদূর হাটতে হাটতে রাতুল আবার কী মনে করে যেন পাশে সারিবদ্ধ ভাবে রাখা চেয়ার গুলোর একটিতে বসে পড়লো। তার চোখ তখনো আধ-বোজা! অমন খালি আর জন-শূণ্য এক জায়গা পেয়ে হাঁচি দেওয়ার লোভ সামলাতে পারলো না রাতুল। এমনিতেই ওর হাঁচি পাচ্ছিল, সাথে খালি স্থান পেয়ে দিদারসে একটা মারলো হাঁচি! ওর হাঁচির আওয়াজে কয়েক জন লোকের মুখ দিয়ে ভিত আওয়াজ বেরিয়ে এলো। যখন রাতুল বুঝতে পারলো তার আশপাশে প্রায় কুড়ি বাইশ জনের মত মানুষ বসা তখন সে যেন আকাশ হতে পড়লো। কিছুটা লজ্জিত ভাবে পাশের জনের দিকে ভালো ভাবে তাকাতেই দেখতে পেল অসম্ভব সুন্দরী এক মেয়ে! তবে চেহারায় কিঞ্চিত দুশ্চিন্তার ছাপ। মনে হতে পারে, যেন কেঁদে ফেলবে। রাতুল বুঝতে পারলো না এমন চিন্তা তার মাথায় আসছে কেন, এও বুঝতে পারছে না মেয়েটিই বা এখানে কেন? রাতুল বোকার মতো মাথা চুলকায়। হসপিটালে কত মানুষ জন্ম নেয়। হয়ত মেয়েটিও এখানে জন্মগ্রহণ করেছে। তবে তাই বলে সতেরো কি আঠারো বয়সের এই মেয়েটি এ্যামনে ক্যামনে জন্ম নিল?

অস্বাভাবিক! রাতুল বিজ্ঞের মতো মাথা দোলাতে থাকে, ব্যাপারটি অস্বাভাবিক। সে খেয়াল করলো তার অনবরত মাথা দোলানী মেয়েটিকে ভাবিয়ে তুলছে। ভ্র“ কুঁচকে তীক্ষ্ম দৃষ্টিতে মেয়েটি রাতুলের দিকে তাকিয়ে আছে। তারা দুজনেই পাশাপাশি। পরিস্থিতি কিছুটা সহজ সরল করে রাখতে রাতুল মেয়েটির দিকে নিরীহ ভঙ্গিতে খুব আস্তে ‘হে হে’ হেসে ওঠে। তার এই আচরণ মেয়েটিকে আরও অস্বাভাবিক করে তুললেও রাতুল খেয়াল করলো তাদের অপজিটে বসা এক তরুণ তাদের অমন আচরণ মুগ্ধ ভাবে উপভোগ করছে, চোখে তার স্পষ্ট দুষ্টামীর চিহ্ন। কে জানে ছেলেটা কি ভাবছে, কিন্তু পর-মূহুর্তেই রাতুলের মনে হতে লাগল তরুণটা বোধহয় খুব রোমান্টিক। তার চাহনি অনেক গভীর। রাতুলের এও মনে হতে লাগল পাশে বসা তরুণীটি যথেষ্ট আনরোমান্টিক, পুরো-পুরি না হলেও ভাবলেশহীন! সে যতটা সম্ভব দু-হাত উচিয়ে একটা হাই তুলল। যেন কিছুই হয়নি...?

‘হ্যালো, ডাক্তার বলছি...’ ফোনে আলাপ করতে করতে এগিয়ে এল একজন ব্যক্তি। স্মার্টনেস আর পোশাক-আশাকেই তিনি যে ডাক্তার সেটার পরিচয়টা জানান দিচ্ছেন। কি সুবিধা? সামনে থাকা কাউকে নিজের পরিচয় না দিলেও সমস্যা নাই, তারপর বুকের ওপর একটা ছোট্ট ব্যাচে নামটাও দেয়া আছে। তবুও ইনারা সবার সাথেই পরিচয় জানিয়ে কথা বলেন। আশ্চর্য বটে!
হটাৎ পাশে বসা মেয়েটি যেন কিছুটা চিৎকার স্বরে ডাক্তারকে তার বাবার কথা বলে ওঠে। ডাক্তার অবাক হন। ফোন কেটে দিয়ে তিনি মেয়েটিকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়েন। তারপর তাকে নিয়ে আড়ালে চলে যান। টানা আধ ঘন্টা পর মেয়েটি ফিরে এসে আবার রাতুলের পাশে বসে পড়ে। তবে এবার মাথাটি নিচু করে রাখে। মেয়েটি যাবার পর থেকেই রাতুলের ভেতর কেমন জানি অস্বস্তি জাগতে থাকে। নানান প্রশ্ন জমা হতে থাকে মনের ভিতরে। মেয়েটি এবার অনেকটা আত্মাহীন ভাবে ফিরে আসায় হৃদয়ের ধুকধুকানিটা যেন রাতুলের আরও বেড়ে গেল। চিন্তা হতে লাগল। ডাক্তার ব্যাটা কোন যাদু-মন্ত্র করেনি তো আবার?! চিন্তায় মাথার চুল ছেড়ার জোগার, এরই মধ্যে মেয়েটি হাউ মাউ করে কেঁদে ওঠায় ভয়ে শিউরে উঠে রাতুল। লাফিয়ে কয়েক হাত দূরে সরে যায়! এমন মূহুর্তে আশপাশের সকলেই তাকে শান্ত করতে জড়ো হয়ে আসে। মুরুব্বী গোছের লোকেরা তাকে বোঝায়, মানুষ মাত্রই মরণশীল...!

তাহলে মারা গেছে মেয়েটির বাবা? মনটা রাতুলের বিষিয়ে ওঠে। হাসপাতাল ছেড়ে দৌড়ে পালিয়ে যেতে মন চায়। তাকিয়ে দেখে, সেই রোমান্টিক ছেলেটি চোখ বন্ধ করে রেখেছে। পুরো চেহারায় শত শহস্র হতাশার ছাপ। হয়ত ওর দেখার স্বাদ গুলো শেষ হয়ে গেছে। হটাৎ মনে প্রশ্ন জাগে রাতুলের, প্রথম দিককার আর্তনাদটা কার ছিল? এই মেয়েটির, নাকি অন্য কারোর? তাদেরও কি আপন কেউ এই দুনিয়া ত্যাগ করেছিল, খুব কষ্ট হয়েছিল কি? বুঝার ক্ষমতা ক্ষীণ হয়ে আসে রাতুলের। সে তাকিয়ে দেখে, মেয়েটি তখনও কাঁদছে। মনটা খুব সরল মেয়েটির। দুঃখে কাঁদছে কিনা, কাদুক না কিছুক্ষণ...।

নয়াদিগন্ত পত্রিকার প্রিয়জন পাতায় প্রকাশিত
প্রকাশকাল: ১ নভেম্বর ২০১২


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×