somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিকলু ও তার বন্ধুরা

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘পিকলু পিকলু ডাক পারি
পিকলু দেহি ঘুমায়,
পিকলু পিকলু যতোই চেঁচাই
সাড়া দেয় না আমায়...’

এতোক্ষণে দুষ্টুটার ঘুম ভাঙলো। নাম পিকলু, পিকলু রহমান। এছাড়াও ভোম্বল, টেংলা, পটকা ইত্যাদি সব অসাধারণ নাম রয়েছে ওর ঝুড়িতে। সকাল বাজে ছ’টা পনেরো। সামান্য শীতের সকাল। সদা সকাল ১০টা কি সাড়ে ১০টার সময় ঘুম থেকে উঠনেওয়ালা পিকলু আজ পণ করেছে সকাল সাতটার আগে উঠবে। তবে নিজে নয়, বন্ধুদের ঠ্যালায়।
কিছুক্ষণ আগ পর্যন্ত যে ছড়াটি বলা হচ্ছিল সেটা পিকলুকে ঘুম থেকে জাগানোর জন্য পিকলুর বন্ধুরা ছড়াটি ব্যবহার করে। সত্যিই বিস্ময়! ঘুম ঘুম চোখে, অনেকটা অন্ধকারে না দেখে চলার মতো করে পিকলু বিছানা ছেড়ে জানালার কাছে পৌঁছালো। জানালার ফোকর দিয়ে বাইরে তাকালো, যতোদূর চোখ যায়। কিন্তু পরক্ষণেই চোখে পড়ে গেল মগলার ফোঁকলা দাঁতের ঝিলিক! মগলা হচ্ছে পিকলুর খাসম-খাস দোস্ত। ওর মুখের মধ্যের দুই দাঁত নেই। মানে দাঁত পড়ে গিয়ে এখনো ওঠেনি। তবে ওর দাঁতগুলো অসম্ভব ধরনের সাদা, সুন্দর। পিকলুর নজরে সামান্য দেরিতে হলেও ধরা পড়লো, ওর ছয়-সাতজন বন্ধু তার কাছে এসেছে। হাতে গাদাখানেক ফুল। পিকলু সেটা দেখে তো অবাক। আজ কি ওর জন্মদিন, নাকি মৃত্যুবার্ষিকী? সামান্য জন্মদিন আর মৃত্যুবার্ষিকীর মধ্যকার যে প্যাঁচ সেটা এখনো বুঝে ওঠার বয়স হয়নি পিকলুর। কেননা, সে এবং তার সব বন্ধুই প্রায় সাত কি আট বছরের। হটাৎ পিকলুর কানে এসে পৌঁছল দুটি গানের কলি- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি, আমি কি ভুলিতে পারি...’ অন্য কেউ না ভুললেও পিকলু কিন্তু ঠিকই ভুলে গেছিলো। ভুলে গেছিলো চুরি করার ব্যাপারটা। এতোক্ষণে পিকলু বন্ধুদের হাতের ফুল সম্বন্ধে বুঝতে পারল। ইস... বড্ড ভুল হয়ে গেছে! পিকলু তো ভোরে বন্ধুদের নিয়ে ফুল চুরি করতে যাওয়ার প্ল্যানটা ভুলেই গেছে। তাহলে আজ কি হবে? ফুলের চিন্তায় পিকলুর অবস্থা অনেকটা ফুলের (পাগল) মতোই হয়ে গেল। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর চিন্তা করে কি লাভ? তার চেয়ে বন্ধুদের কাছ থেকে ধার চেয়ে নেবে দুটো ফুল, চিন্তাটি করেই কোনো রকমভাবে একটা শার্ট গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো। তবে কিছুটা পথ যাওয়ার পর পিকলুর তো মাথা খারাপ অবস্থা! একটা সুবিশাল অপকর্ম সাধন করেছে সে। পায়ে স্যান্ডেল পরে এসেছে। যেখানে সেদিন খালি পায়ে থাকতে হয়, আর সে জন্যই এক দৌড়ে বাসায় এসে পায়ের স্যান্ডেল জোড়া খুলে রেখে আবার বন্ধুদের উদ্দেশ্যে ভোঁ-দৌড় দিল। তারপর দেখতে দেখতে, গল্পে গল্পে অনেকটা পথ পার করে দিল পিকলু ও তার বন্ধুরা।

অবশেষে তাদের যাত্রাপথ ফুরালো, পৌঁছে গেল নির্দিষ্ট লক্ষ্যে। কিন্তু সেখানে মানুষের বিশাল বড় একটা লাইন লেগেছে। শুধু লাইনই নয়, শত শত মানুষের ভিড় লেগে আছে সে স্থানটায়। পিকলু সে দৃশ্য দেখে ভয় পেয়ে গেল, তারপর বন্ধুদের একে অপরের দিকে মুখ চাওয়া-চাওয়ি করল। কিন্তু মূহুর্তেই পিকলু ওর সব বন্ধুদের চোখ ধাঁধিয়ে দিল, পিকলু হটাৎ কি যেন চিন্তা করে একে অপরের হাত শক্ত করে ধরতে বলল। এরপর পিকলুর সব বন্ধুই যা বোঝার বুঝে নিল যে, সবাই সবার হাত শক্ত করে ধরে রাখলে এই ভিড়ের মাঝে কেউ হারাবো না।
দু-তিন মিনিট নীরবতা চলল, আশপাশের সবার সঙ্গে তাল মিলিয়ে পিকলুরা ফুল হাতে এগিয়ে গেল সামনের দিকে। সারিবদ্ধভাবে এগিয়ে চলছে সবাই। পিকলুদের সমবয়সী অনেক ছেলেমেয়ে সেখানে এসেছে, আরো এসেছে বহু বহু মানুষ। পিকলু ওর বন্ধুদেরকে বলল, অনেক লোক তাদের দিকে চেয়ে আছে। কেননা আর সব ছেলেমেয়ের বাবা-মা সঙ্গে এলেও ওদের সঙ্গে কোনো বয়সী লোক নেই। পিকলু এগিয়ে যায়, এগিয়ে যায় ওর বন্ধুরাও। সবার মুখে একটা আনন্দের ছাপ বিরাজ করছে। পাশের বেশ কয়েকজন ফটোগ্রাফার পিকলু ও তার বন্ধুদের ছবি তুলল। এতে ওদের সবার মনই কিছুটা আবেগে আপ্লুত হয়ে পড়লো। কেউ কেউ খুশিতে হাত নেড়ে আনন্দ প্রকাশ করল। তারপর কেবলই এগিয়ে যাওয়া...।

লাইনে সারিবদ্ধভাবে এগোতে এগোতে সময় পার হয়ে গেল প্রায় ত্রিশ মিনিটেরও বেশি। আর এরপরই অনেক বড় এলাকাজুড়ে একটা ভাস্কর্যের সামনে এসে পড়লো পিকলু ও তার বন্ধুরা। ওরা সবাই বয়সে ছোট দেখে অনেকেই লাইনে ওদেরকে আগে ঠেলে দিত। তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হল না ওদের। দ্রুতই পৌঁছে গেল মিনারের কাছে, শহীদ মিনারের কাছে...। দিনটি ছিল একুশে ফেব্র“য়ারি। সকালে খালি পায়ে হেঁটে অনেকটা পথ পেরিয়ে কেবল ভাষা-শহীদদের স্মরণে শহীদ মিনারে একগুচ্ছ ফুল দেয়ার সুপ্ত ইচ্ছায় পিকলু আর তার বন্ধুরা সেখানে গিয়েছে। এতোটুকুন বয়সে এমন মহান ত্যাগ-তিতিক্ষা সম্পর্কে যতোটুকু জানতে পেরেছে পিকলুরা তার ঠিক শত শতগুণ শ্রদ্ধা আর ভালোবাসা সৃষ্টি হয়েছে সেই ভাষা শহীদদের ওপর।

ওদের মনে এক সুবিশাল জায়গা করে নিয়েছে ভাষা শহীদরা। যার দরুন পিকলু ও তার বন্ধুরা একুশে ফেব্র“য়ারি স্মৃতিশৌধে পৌঁছেছে সেই সব বীর-শহীদ-গাজীদের সম্মান জানাতে। পিকলু তার বন্ধুদের নিয়ে অনেকটা ছলছল চোখে এগিয়ে গেল স্মৃতিসৌধের কাছে, তারপর স্মৃতিসৌধে সাজিয়ে দিলো ফুলগুলো। ফুল দেয়ার পরমূহুর্তে ওদের সে স্থান ত্যাগ করতে হল। এরপর সবাই একসঙ্গে রওনা হল নিজেদের বাসার উদ্দেশ্যে। ফেরার সময় আলাপচারিতায় হটাৎ পিকলু বলে উঠলো-
‘জানিস, ফুলগুলো স্মৃতিসৌধে দিয়ে এসে আমার খুব খারাপ লাগছে...!’
‘সেকি! খারাপ লাগছে কেন? কই, আমাদের তো কারো খারাপ লাগল না। বরং ফুলগুলো দেয়াতে তো আমাদের আরো খুশি হওয়া উচিত।’ বলে উঠলো পিকলুর এক বন্ধু।
‘সে কথা নয়, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি ফুলগুলো তো চুরি করা, আর আমার আম্মা বলেছেন চুরি করা জিনিসে নাকি পাপ লুকিয়ে থাকে। আচ্ছা, আমরা কি তাহলে স্মৃতিসৌধে স্বেচ্ছায় পাপ দিয়ে আসলাম?’ পিকলুর কান্নাজড়িত কণ্ঠ। মনটা খুব খারাপ হয়ে গেল তার।
‘আরে ধুর, ওসব বাজে কথা। আমার আম্মা তো বলেন ফুলে কখনো পাপ থাকে না। পৃথিবীর সবচাইতে নিষ্পাপ বস্তু হলো ফুল। ফুল হচ্ছে গিয়ে পবিত্র সব বস্তুর একটি।’ পিকলুর অপর বন্ধু চেঁচিয়ে উঠলো। কিন্তু তবুও পিকলুর মনটা পরিষ্কার হচ্ছে না, এই ব্যাপারটিতে। পিকলুর মনে তখন কেবল একটিই প্রশ্ন, ফুলে কি পাপ লাগে? পিকলুর মনোভাব ফুলে পাপ লাগে। বন্ধুরা, আসলেই কি তাই?

গল্পটি যায়যায়দিন পত্রিকার হাট্টি মা টিম টিম পাতায় প্রকাশিত
প্রকাশকাল: ১২ মে ২০১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×