শীতে উষ্ণ ভালোবাসা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
খুব সকালে ঘুম থেকে উঠার অভ্যাস নেই মাহিনের। কিন্তু আজকে উঠতে হবে। শুধু উঠতে হবে কি, এই কনকনে শীতের মধ্যে একেবারে কাক ডাকা ভোরেই উঠতে হবে তাকে। মুহিনের মন-মেজাজ দুটোই চড়া হয়! এই শীতে কাক মিয়া পর্যন্ত নির্ঘাত ডাকাডাকি ভুলে যাবে, অথচ তাকে কিনা অবশ্যই উঠতে হবে। অবশ্য কারণ একটা সেই রকমই আছে। আসলে আজকে মুহিনের ভালোবাসার প্রিয় মানুষটির জন্মদিন। প্রিয় মানুষটি বলতে, তার নাম হৃদিকা! মুহিনের সবকিছু!! কোন রকম ঘড়িতে সারে চারটার বেল লাগিয়ে শেষ পর্যন্ত ভোর পাঁচটায় উঠতে পেরেছে মুহিন। বিশাল একটা ছাত্র মেসের ছোটখাটো একটা রুমে তার বসবাস। হাত-মুখ ধুয়ে কোন নাস্তা-পানি না করেই ছুট লাগালো মনের মানুষটির উদ্দেশ্যে। সেই সাথে রাতে কিনে রাখা রজনীগন্ধা এবং গোলাপ ফুলের তোড়া আর ছোট্ট একটা গিফট নিতে ভুলল না। মুহিনের নিজস্ব কোন মোবাইল ফোন নেই। ভাবা যায়? বর্তমান এই আধুনিক সময়ে কিনা মুহিনের কাছে সামান্য একটা মোবাইল ফোন নেই! অথচ এটাই চমৎকার একটি বাস্তব! এত সকালে স্বভাবতই রিকশা বা অটোর দেখা মুশকিল। মুহিনকে তাই পায়ে হেটেই হৃদিকার হোস্টেলের দিকে যেতে হচ্ছে। অবশ্য সকালের শীতল কুয়াশাচ্ছন্ন প্রকৃতি বেশ ভালোই লাগছে তার কাছে। মজা পাচ্ছে খুব। গুন গুন করে পরিচিত দু-একটি গানের কলি গাইছে মুহিন। কিন্তু হৃদিকাকে দেখার ইচ্ছাটা এতই মনে কড়া নাড়ছে যে মুখ ফুটে আর কোন শব্দ বেরুতে পারছে না। খুব এক্সাইটেড লাগছে মুহিনের। সম্পর্কের মাত্র তো তিনটে বছর। অথচ মনে হচ্ছে সেই কতকাল ধরেই হৃদিকার জন্য অপেক্ষা করে আসছে মুহিন। এখন কেবল দেখা পেলেই অপেক্ষার প্রহর ফুরোবে। হোস্টেলের খুব কাছে চলে এসেছে মুহিন। দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে হৃদিকাকে। কিন্তু একি!! হৃদিকা দৌড়াচ্ছে কেন ওভাবে? তবে আরও বেশি আশ্চর্য মুহিন তখন হল, যখন বুঝতে পারলো সেও দৌড়াতে শুরু করে দিয়েছে। দুজন দুজনার দিকে দৌড়ে যাচ্ছে, খুব অল্প একটা সময় পেরুলো। সামান্য কিছু মূহুর্ত। ফল এটা হল যে, কিছুক্ষণের ভেতরই মুহিন আর হৃদিকা একে অপরের বাহুডোরে মিশে গেল। মুহিন যেন অবুঝ একটি শিশু হয়ে গেল, হাসতে হাসতে রীতিমত গাইতে শুরু করল- হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ...। এর ফল হল পূর্বেকার চাইতেও অদ্ভূদ। হৃদিকা প্রথমে মিষ্টি হাসি হাসলো, তারপর কোন প্রকার নোটিশ ছাড়াই কেঁদে ফেলল। আর সবশেষে যা করলো, মুহিনকে জড়িয়ে একটি উষ্ণ আদর দিল। তারপরের দৃশ্যটি বোধকরি অনেকটা রূপকথার মত, সপ্তাশ্চর্যের মত। দুজনেরই চোখে জল, দুজনেরই হাতে হাত, দুজনেরই মুখে হাসি, আর দুজনেই একে অপরকে বলছে- তোমায় ভালোবাসি।
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।