somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যান্ত্রিক পাগল
আমি এক যান্ত্রিক পাগল। যান্ত্রিক তবে যন্ত্র নই। অনুভূতিগুলোতে জং ধরে গেলেও আবেগটা রক্তে মিশে আছে। জীবনের ছোট ছোট দুঃখগুলো আমার কাছে বড় বড় আনন্দ হয়ে ধরা দেয়।

জিততে চাই নাকি হারাতে চাই?

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ফেবু ঘাটতে ঘাটতে একজনের পোস্ট লক্ষ করলাম।
"জীবনে বড় হতে হলে,
সবাইকে ক্ল্যাশ অব ক্ল্যানের মত এটাক দিতে হয়।"
ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। গল্পটা কোন মনীষীর জীবনী তা ঠিক মনে পড়ছে না। যাকগে, গল্পটা অনেকটা এরকম,
এক শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটা দাগ এঁকে তার ছাত্রদের বলেছিলেন দাগটা ছোট করতে। প্রত্যেকে দাগটি মুছে মুছে ছোট করলেও একজন ওই দাগটির পাশেই বড় একটি দাগ এঁকে শিক্ষকের আঁকা দাগটিকে ছোট করে দিলেন।
আমাদের মানসিকতা অনেকটা ওই বেশি সংখ্যক ছাত্রের মতই। আমরা চাই অন্যকে দমিয়ে রেখে নিজে বড় হতে। এটা আমাদের সহজাত ধর্ম। মূলত এটাই মহামানবদের সাথে আমাদের পার্থক্য গড়ে দেয়।
নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধি কিংবা মাওলানা ভাষানীর কথাই ধরুন।
ম্যান্ডেলা সাতাশ বছর কারাবন্দী ছিলেন। একটু ধারনা করতে পারেন?
এমনকি উপরের যার পোস্টটি নিয়ে কথা বলছি, তার বয়সও বড়জোর বাইশ কি তেইশ।
আর মহাত্মা গান্ধীজি অথবা ভাষানী কতটা সাধারণ জীবনযাপন করেছেন তা আমরা সকলেই জানি। সাধারণ একটা ধুতি আর একটা চাদর পড়েই জীবন পাড় করেছেন গান্ধীজি। আর ভাষানীর পোশাকও ছিল অতি সাধারণ। ছিল একটা পাঞ্জাবি আর বেতের টুপি।
এরা প্রত্যেকে সারাজীবন ধরে সমাজে শান্তির বাণী ছড়িয়েছেন। সমাজকে আলোকিত করেছেন। একত্রিত করেছেন সমাজের মানুষগুলোকে।
কি মনে হয়? এরাও যদি অন্যকে এটাক দিয়ে বড় হবার চিন্তা করতেন তবে কি আমরা একজন ম্যান্ডেলা কিংবা একজন ভাষানী পেতাম?
সক্রেটিসের কথা আমরা প্রত্যকেই জানি। কিন্তু ক'জন আমরা সেই রাজার নাম গুগলসার্চ না করে বলতে পারব যিনি সক্রেটিসকে বিষপানে বাধ্য করেছিলেন?
সবকিছুই মানসিকতার পার্থক্য। কারো কাছে অর্থ-ক্ষমতা-প্রতিপত্তিই সব। আবার কেউ সম্মানটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কেউ চায় টাকার বিছানায় ঘুমাতে, টাকার উপর মরতে। আর কেউ চায় মরে গিয়েও অমর হতে। সবকিছুই নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর।
আমরা আসলে জিততে চাই না। আমরা চাই অন্যকে হারিয়ে দিতে।
শুধু কি তাই, হারিয়ে দেয়ার মধ্যে আবার পৈশাচিক আনন্দও খুঁজে বেড়াই।
জিতার লক্ষ থাকা উচিৎ। অন্যকে হারিয়ে দেবার নয়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×