somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিসোর্স শেয়ারিং: একটি ইউটোপিয়ান ভাবনাবিলাস

১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি তীব্র শীত জেঁকে বসেছে সারা দেশে। সে শীতে মোটামুটি সবাই কাবু। আমাদের দেশের গড়পরতা জলবায়ুতে এরকম ঠান্ডা সাধারণতঃ পড়েনা, তাই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্হা যতটা চোখে পড়ে, উষ্ণতা দেয়ার বন্দোবস্ত সে তুলনায় খুব কমই দেখা যায়।

বন্ধ করার মত দরজা জানালা সমেত, মাথার উপরে একটি ছাদ হিমশীতল শীতকে কিছুটা দমিয়ে দিয়েছে সত্য, তারপরও প্রতিদিন রাতে, কম্পিউটারে কিছু কাজ সেরে, হিম আক্রান্ত হাত পা নিয়ে কম্বলের উষ্ণতার নীচে আশ্রয় নেয়ার সময় আগ্রাসী বিবেকের এ প্রশ্নের জবাব হাতড়াতে থাকি, একটি সুরক্ষিত কক্ষে থেকেও যদি শীতের তীব্রতাকে অসহনীয় মনে হয়, তবে যাদের মাথার উপরে ছাদ নেই তারা কি করে তাদের রাতটি পার করছ...

এ প্রশ্নের কোন সন্তোষজনক জবাব আমার কাছে নেই।

একজন ব্লগারের একটিমর্মস্পর্শী আবেদনের প্রেক্ষিতে নিজের সীমিত সামর্থ্যের কিঞ্চিত সহযোগিতা ব্যতীত আপাততঃ বিবেকের তীব্র দংশনকে প্রবোধ দেয়ার মত আর কিছু আমার সঞ্চয়ে নেই। কিন্তু হায়, সে সহায়তা যে চাহিদার সমূদ্রে শিশির তুল্য...

এবার কিছুটা অন্য প্রসংগ।

পেশাগত কারণে, একটি প্রায় সুরক্ষিত আবাসিক এলাকায় মোটামুটি দশাসই সাইজের একটি অফিস মেইনটেইন করতে হয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায়, একটি মধ্যবিত্ত পরিবারের মাঝারি মানের এপার্টমেন্টের যা স্কয়ারফিট, সে হিসেবে এ অফিস মোটামুটি পাঁচটি পরিবারের জন্য যথেষ্ট। আর, শুধুমাত্র রাতযাপন আর শোয়ার জায়গাটুকু আমলে নিলে, জনা পঞ্চাশেক খুব স্বাচ্ছন্দ্যের সাথেই রাত কাটাতে পারে। এ আবাসিক এলাকার আবাসিক ট্যাগটিকে উপেক্ষা করে আরও অনেকগুলো অফিস গড়ে উঠেছে, রাতের বেলায় দু একজন অফিস সহযোগী ব্যতীত প্রায় খালিই পড়ে থাকে। এ' দেশে কমার্শিয়াল স্পেস নামে এক বিপুল সংখ্যক স্হাপনা গড়ে উঠেছে এবং উঠছে, যার প্রায় শতভাগই রাতের বেলায় অব্যবহৃত পড়ে থাকে।

বুদ্ধিমান এবং সচেতন পাঠক নিশ্চয়ই আমার ইশারাটা বুঝতে পারছেন। এবং সেই সাথে বুঝতে পারছেন কেনো শিরোনামে ইউটোপিয়ান বা রুঢ়ার্থে অবাস্তব বলা হয়েছে... আজকের বাস্তবতায় এ জাতীয় ভাবনা চিন্তার কোন অবকাশ নেই, আমার জন্যও নয়! আমরা হয়তো মাঝে সাঝে আমাদের অজস্র নিউরনের কয়েকটিকে কাজে লাগিয়ে ক্ষণিকের জন্য এটাকে একটা আইডিয়া হিসাবে চিন্তা রাজ্যে জায়গা দেই, তার পর পরই নেমে আসি বাস্তবতার ভূবনে, যেখানে নিজের অসুবিধা করে কারো পরোপকার করাটাকে মূঢ়তার সমার্থক ধরা হয়!

আজ থেকে চৌদ্দশত বছর আগে, কোন এক যাদুস্পর্শে মানবেতিহাসে অনন্য এধরণের একদল জনগোষ্ঠি তৈরী হয়েছিলো, যারা নিজের সামর্থ্যের বাইরে গিয়ে অপরের কল্যাণ করার জন্য আগ্রহী ছিলো।

তাই, স্বয়ং তাদের সৃষ্টিকর্তা তাদের প্রশংসা করেছেন!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×