সাবাই ভুলে থাক পংখীরাজ আর রুপকথায়,
বাস্ত্য থাক রাজা,রানী, রাজ্য আর যুদ্ধের নেশায়।
বন্দী হয়ে থাক এই অলিক বাস্তবতার চুনি-পান্না,
দেখতে থাকুক মুঠোভরতি সুখ-দূঃখ, হাসি-কান্না।
তবুও লাল রংগনে শেষ বিকালের আলো পড়বে,
তবুও আরও কিছু কবিতা হয়তো লেখা হবে।
তবুও আরও কিছু ভুল ভাঙবে উচ্ছাস শেষের দিকে,
তবুও আরও কিছু স্বপ্ন হয়তো দানা বাঁধবে এ বুকে।
এই মনেকরে যে, গতানুগতিকের বাইরেও তো কিছু হয়!
গতানুগতিকের বাইরেও তো কিছু হয়, কিছু তো হয়!
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



