কেনই বা তুই খুঁজে ফিরিস নিজেকে
অন্যদের ভিড়ে,
পালকের দিকে তাকিয়ে দেখ,
রঙ মিলবে না।
সাদা পর্দা ভেদ করে সাকালের রোদ,
সাদা বিছানা যায় ম্লান রোদে ভেসে
পড়ন্ত বিকেলবেলায় ক্লান্ত সে রোদ,
লুটাপুটি খায় গাছতলায় সবুজ ঘাসে।
লীন হয়ে যায় স্মৃতি, স্বপ্ন আর বোধ,
তাকিয়ে দেখ গাঢ় নীল আকাশে।
ছিল জলরঙে অাঁকা জল্পনা যত,
ছিল রঙিন স্বপ্নের জাল বোনা,
এই মনের গহিনে বনেরই মত,
গাছপালা পাখপাখালির আনাগোনা।
কেনই বা তুই খুঁজে ফিরছিস নিজেকে
নিজের বুক চিরে,
পালকের দিকে তাকিয়ে দেখ,
রঙ মিলছে না।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



