এই (কোরআন) তো হচ্ছে (বরং কষ্ট থেকে মুক্তি পাওয়ার) একটি (উপায় ও) নসীহত মাত্র সে ব্যক্তির জন্যে যে (আল্লাহ তায়ালাকে) ভয় করে।
(এই কেতাব) তার কাছ থেকে অবতীর্ণ, যিনি যমীন ও সমুচ্চ আকাশসমূহকে সৃষ্টি করেছেন।
দয়াময় আল্লাহ তায়ালা মহান আরশে সমাসীন হলেন।
আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে, যা কিছু আছে এ দুয়ের মাঝখানে এবং যমীনের অনন্ত গভীরে তা (সবই) তার জন্যে।
(হে মানুষ) তুমি যদি জোরে কথা বলো (তা যেমন তিনি শুনতে পান তেমনি) গোপন কথা বরং তার চাইতেও গোপন কথা যা; তাও তিনি জানেন।
আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, যাবতীয় উত্তম নাম তার জন্যেই (নিবেদিত)।
(সূরা ত্বাহাঃ আয়াত ২-৮)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৭ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


