somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

◄◄জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দেহে সফল অস্ত্রোপচার সম্পন্ন►►

১৩ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দেহে সফল অস্ত্রোপচার সম্পন্ন



-জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দেহে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রিকভারি ইউনিটে রয়েছেন।

নিউইয়র্কের বেলবিউ হাসপাতালে সার্জিক্যাল অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ সার্জন ড. জর্জ মিলারের উদ্বৃতি দিয়ে ‍অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজাহারুল ইসলাম সর্বশেষ একথা জানিয়েছন।

সার্জন জর্জ মিলার জানান, হুমায়ূন আহমেদের কোলনে সফল অস্ত্রোপচার হয়েছে। এছাড়াও সুখবর হলো- ক্যান্সার ছড়ানো লিভারের তিনটি টিউমারকেই ‘লোকালাইজ অ্যাম্বুলাইজেশন’ এর মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

সর্বাধুনিক এ চিকিৎসা পদ্ধতি হলো সুঁইয়ের মাধ্যমে টিউমারে ইউরেনিয়াম প্রবেশ করিয়ে টিউমারকে ধ্বংস করা।

অপারেশনে জর্জ মিলারকে সহযোগিতা করেন ড. ড্যানিয়েল ও ড. উইলিয়াম।

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী জানান, রিকভারি ইউনিট থেকে বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা পোস্ট অপারেটিভ ইউনিটে রাখা হবে। পরে সেখান থেকে হুমায়ূন আহমেদকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রায় সপ্তাহখানেক তাকে হাসপাতালে থাকতে হবে বলেও জানান মাজহারুল।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের ক্যান্সার চিকিৎসায় দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা সময় নিয়ে এই অপারেশন করা হয়েছে। অপারেশন শুরু হয় মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ৯টা ২২ মিনিটে।

লেখকের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, অপারেশন থিয়েটারে ঢোকার আগে দেশের সকল মানুষের কাছে দোয়া চান হুমায়ূন আহমেদ। এ সময় হাসপাতালে লেখক ড. জ্যোতিপ্রকাশ দত্ত ও তার স্ত্রী পূরবী দত্ত হুমায়ূনের বাল্য বন্ধু নুরুজ্জামান মণ্ডল ও মুক্তধারার বিশ্বজিৎ সাহা উপস্থিত ছিলেন।

লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন সার্বক্ষণিক হুমায়ুন আহমেদের পাশে রয়েছেন।

বেলভ্যু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আরো অন্তত সাতদিন সেখানে পর্যবেক্ষণে রাখা হবে হুমায়ূনকে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরও কিছুদিন বিভিন্ন ধরনের থেরাপি নিতে হবে।

বিশ্বজিৎ জানান, হুমায়ূনের শাশুড়ি সংসদ সদস্যা তহুরা আলীও নিউইয়র্কে এসেছেন। এই সাহিত্যিকের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শাওন।

১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি।

টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।

ক্যান্সার ধরা পড়ার পর গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত এই লেখক।

দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর তার এমআরআই করা হয়। এর প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেখানের বেলভ্যু হাসপাতালে অস্ত্রোপচার হবে।

অস্ত্রোচপারের আগে পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গত মাসে দুই সপ্তাহের জন্য দেশে আসেন হুমায়ূন।

গরম গরম খবর পেতে ফেসবুক পেজটি লাইক দিন..
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×