-দেড় মাস বয়সী মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে ‘পরী’। কেন এমন নাম? টেকনাফের শাহপরী দ্বীপ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে বলেই এই নাম। বলছিলেন বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এর ৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জাহিদ হোসেন।
মাত্র ছয় সপ্তাহ বয়সী শিশুটিকে নৌকায় ফেলে রেখে চলে গিয়েছিল তার বাবা-মা। কে জানে, হয়তো নিজেদের জীবন বিপন্ন দেখে আশায় বুক বেঁধেছিল, কারও না কারও চোখে পড়বে শিশুটি। আর তাতেই বেঁচে যাবে সে।
মিথ্যে হয়নি বাবা-মায়ের এই আশা। ট্রলার তল্লাশি করতে গিয়ে শিশুটির সন্ধান পান বিজিবি সদস্যরা। গত ১১ জুন শাহপরী দ্বীপে একটি নৌকা আটকের পরের ঘটনা এটি। নৌকা থেকে নেমে যাওয়া রোহিঙ্গারা কেউই শিশুটিকে নিজের বলে স্বীকার করেনি।
পরিত্যক্ত এই শিশুটির তখন জায়গা হয় বিজিবিতে। বিজিবি’র তত্ত্বাবধানে স্থানীয় একটি পরিবারকে দেওয়া হয়েছে শিশুটিকে। আর বেড়ে উঠছে বিজিবি শিশু হিসেবেই।
জাহিদ হোসেন জানান, মেয়েটির বেড়ে উঠা, লেখাপড়াসহ যাবতীয় দায়িত্ব নিয়েছে বিজিবি।
ফেসবুক পেজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


