একাকিত্বে কান্না
একাকিত্বে হাসি,
একাকিত্বে স্বপ্ন ধরা
একাকিত্বে স্বপ্ন পোঁড়া,
একাকিত্বে বেঁচে থাকা
একাকিত্বে মরণ দেখা,
একাকিত্বে সভ্যতা
একাকিত্বে অসভ্যতা,
একাকিত্বে আঘাত
একাকিত্বে ব্যথা।
একাকিত্ব... একাকিত্ব... একাকিত্ব !
একাকিত্ব,শুধু তোমার কারণে।
একাকিত্ব শিশির ভেজা ভোরে,
একাকিত্ব শান্ত-অশান্ত দুপুরে,
একাকিত্ব তরুন-মাঝ বয়সী রাতে,
একাকিত্ব ঘরে,
একাকিত্ব দুয়ারে,
একাকিত্ব পথে,
একাকিত্ব পথের মোড়ে,
একাকিত্ব সারা ভুবন জুড়ে।
বন্ধু, একাকিত্ব জীবনের পরতে পরতে,
শুধু তোমার কারণে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


