বেড়েছে চারিপাশে
পাগলা কুকুরের ঘেউ-ঘেউ, অত্যাচার।
কোথাও স্বস্তি নেই, নেই নিশ্চিন্ত প্রাণ,
মহাজন সাহেব দুয়ারে নিশ্চুপ, নির্বিকার।
তোমার আমার পথে পথে রক্তাক্ত শরীর,
পাগলা কুকুরের নখের আঁচড়ে,
দিনের রোদে, রাতের অন্ধকারে
অবিরাম ভয়াল কামড়ে।
কুকুরে কুকুরে কুকুর-সমাজ,
ভিষণ অশান্ত নগর;
বেড়েছে চিৎকার,
বেড়েছে রক্তাক্ত-মৃত শরীর,
ভালো নেই তোমার আমার মত, এই শহর।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


