somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী খাচ্ছি : কোক পেপসির যতো বিপদ!

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোকাকোলা ও পেপসিকোলা দুটি মার্কিন বহুজাতিক কোম্পানি, তবে কোম্পানিদ্বয় তাদের কোমল পানীয়র জন্য বিখ্যাত। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রপ্তানি হচ্ছে কোক-পেপসি। ছেলে-বুড়ো সবাই দেদারসে পান করছি এসব পানীয়। যদিও কোকাকোলা, পেপসিকোলাসহ অন্যান্য কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ভাল না মন্দ এই নিয়ে কথা হচ্ছে দীর্ঘ দিন ধরে। সম্প্রতি শতবর্ষ ধরে বিশ্বস্ততার জায়গা থেকে কোকাকোলা আর পেপসিকে নাড়িয়ে দিল ফ্রান্সের এক গবেষণাধর্মী প্রতিবেদন। সেখানে বলা হচ্ছে জনপ্রিয় পানীয়দ্বয় অ্যালকোহলিক।

প্যারিস ভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব কনজাম্পশন-এর প্রতিবেদন অনুযায়ী অর্ধেকেরও বেশি কোলা জাতীয় পানীয়তে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে। ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্যগত বিষয়াদি যারা মেনে চলেন তাদের অবগত করতেই এই তথ্য উদঘাটন হয়েছে বলে জানায় ডেইলিমেইল অনলাইন। কোকাকোলা ও পেপসিকোলা দুটি মার্কিন বহুজাতিক কোম্পানি, তবে কোম্পানিদ্বয় তাদের কোমল পানীয়র জন্য বিখ্যাত। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রপ্তানি হচ্ছে কোক-পেপসি। ছেলে-বুড়ো সবাই দেদারসে পান করছি এসব পানীয়। যদিও কোকাকোলা, পেপসিকোলাসহ অন্যান্য কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ভাল না মন্দ এই নিয়ে কথা হচ্ছে দীর্ঘ দিন ধরে। সম্প্রতি শতবর্ষ ধরে বিশ্বস্ততার জায়গা থেকে কোকাকোলা আর পেপসিকে নাড়িয়ে দিল ফ্রান্সের এক গবেষণাধর্মী প্রতিবেদন। সেখানে বলা হচ্ছে জনপ্রিয় পানীয়দ্বয় অ্যালকোহলিক।

প্যারিস ভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব কনজাম্পশন-এর প্রতিবেদন অনুযায়ী অর্ধেকেরও বেশি কোলা জাতীয় পানীয়তে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে। ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্যগত বিষয়াদি যারা মেনে চলেন তাদের অবগত করতেই এই তথ্য উদঘাটন হয়েছে বলে জানায় ডেইলিমেইল অনলাইন।

ফ্রান্সের এক ম্যাগাজিনে এই প্রতিবেদন প্রথম ছাপা হয়। সেখানে বলা হয় ৬ কোটির মত ভোক্তা রয়েছে এমন পানিয়ের। অবশ্য সেই প্রতিবেদন বলছে যে এসব কোমল পানিয়ে অ্যালকোহলের পরিমাণ খুবই কম। লিটার প্রতি ১০ মিলিগ্রাম অ্যালকোহল রয়েছে এসব পানীয়তে যা মোট পানীয়ের শতকরা ০.০০০১ ভাগ। যদিও এই ছোট পরিমাণই মুসলিমদের বিপর্যস্ত করবার জন্য যথেষ্ট। যখন নিজ ধর্মেই পানীয়তে ন্যুনতম অ্যালকোহল অবৈধ ঘোষণা করা হয়েছে।



এদিকে, নিয়মিত গাড়ি চালক অ্যালকোহল বিমুখ ব্যক্তিরাও এ বিষয়ে বেশ উদ্বিগ্ন। বিশেষত যারা কোকের নিয়মিত ভোক্তা। বিশ্বব্যাপী বাজারজাতকৃত মোট উনিশটি কোমল পানীয় পরীক্ষা করা হয়। এর মধ্যে আয়ুচান, কোরা, ক্যাসিনো, লিডার প্রাইস এবং ম্যান ইউ কোলাসহ নয়টি অ্যালকোহনমুক্ত বলে জানা যায়। আর কোকা কোলা, পেপসি কোলা, কোকা কোলা ক্ল্যাসিক লাইট এবং কোক জিরোসহ মোট দশটি পানিয়তে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে। কোকা কোলা ফ্রান্সের বৈজ্ঞানিক পরিচালক মাইকেল পেপিন এ বিষয়ে বলেন, “গোপন রেসিপি অনুযায়ী কিছুটা অ্যালকোহলের অস্তিত্ব কোকাকোলায় থাকতেও পারে।”

সরকারি বরাত দিয়েই তিনি কোকাকোলাকে ‘কোমল পানিয়’ বলে অভিহিত করেন। পেপিন আরও জানান, প্যারিসে মসজিদ কমিটির দেয়া হালাল সনদ তাদের কাছে রয়েছে ফলে মুসলিমরাও এই কোম্পানীর ভোক্তা। অন্যদিকে পেপসির মুখপাত্র বলেন, “উপকরণের দিক থেকে বেশকিছু কোমল পানিয়তে অ্যালকোহলের অস্তিত্ব থাকতে পারে। যদিও পেপসির রেসিপিতে অ্যালকোহলের কোন জায়গা নেই। অবশ্য এই দুই স্বনামধন্য কোমল পানিয় প্রস্তুতকারক কোম্পানিই দাবি করেছে প্রাকৃতিক ফল পর্যন্ত গাঁজন প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপাদন করতে পারে। ১৮৮৬ সালে আবিষ্কৃত কোকাকোলা বর্তমানে দু’শরও বেশি দেশে জনপ্রিয় কোমল পানিয়।

আমেরিকার জন পেমারটন ১৮৮৬ সালে কোকা-কোলা আবিষ্কার করেন। প্রথমে এটি ওষুধ হিসেবে প্রচলিত ছিল। তখন বলা হতো, এটি মাথাব্যথা থেকে পুরুষত্বহীনতা পর্যন্ত সব রোগ সারাতে পারে। তখন থেকেই আন্তর্জাতিক কোমল পানীয় বাজারে কোকা-কোলা প্রাধান্য বিস্তার করতে থাকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি দুই শতাধিক দেশে এই পানীয়টি রপ্তানি করছে।



কোক বা পেপসি জাতীয় পানীয় খেলে কী হয়কী খাচ্ছি : কোক পেপসির যতো বিপদ!


নাড়ীর ভিতরের শ্লেষ্মা ঝিল্লী বা মিউকাস মেমব্রেণ পচে যায় বা নষ্ট হয়ে যায়। অনেকসময় নাড়ীর সংকোচণ, সম্প্রসারণ ক্ষমতাও কমে যায় এবং খাদ্য থেকে পুষ্টি শুষে নেয়ার ক্ষমতা কমে যায়। ডাক্তাররা বলেন, এ ধরনের পানীয় খেলে হজম ক্ষমতা কমে যায়, বদ হজম, ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, ক্ষুদামন্দা দেখা দিতে পারে। স্থায়ী কোষ্ঠ কাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকের শরীরের ওজন বেড়ে ওবেসিটি হয়ে যায়। শরীরে চর্বি বা কোলেস্টরেল এর পরিমাণ বেড়ে যায়।নারীদের প্রজনন প্রক্রিয়ায় নতুন শিশুর হাড় গঠনে ক্যালসিয়ামের অভাব হয়, নতুন শিশু প্রয়োজনীয় ক্যালসিয়াম পায় না।মেটাবোলিক সিন্ড্রম নামে খুব খারাপ একটা সমস্যা আছে যার চারটা অংশ- উচ্চ রক্তচাপ, মুটিয়ে যাওয়া, হাই কোলেস্টেরল, ইন্সুলিন রেজিস্ট্যান্স। সফট ড্রিঙ্ক আপনাকে এগুলো অর্জন করতে অনেক সাহায্য করবে। কোমল পানীয় বিশেষ করে কোলা, কিডনি ড্যামেজ প্রবণতা বাড়িয়ে দেয়। কোলায় থাকা এসিডিটিকে বাফার করতে শরীরের নিজের ক্যালসিয়াম খরচ হতে থাকে। আর এই ক্যালসিয়াম যখন অতিরিক্ত পরিমানে কিডনি দিয়ে পাস হবে, ধীরে ধীরে কিডনি পাথর তৈরি হবে। তাই কোক বা পেপসি খাওয়ার আগে একবার ভেবে নিন।

এখানে ক্লিক করুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×