somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান! স্ত্রীকে যা যা বলবেন না...............................।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্য পূর্বদিকে ওঠে ও পশ্চিমে অস্ত যায়। এটা যেমন কখনও পরিবর্তন হবার নয়, স্ত্রীর সঙ্গে আপনার কখনও মনোমালিন্য হবে না সেটাও খুব জোর দিয়ে বলা যায় না। তাই জেনে রাখা ভালো কোন বিষয়গুলো স্ত্রীর সামনে কথা প্রসঙ্গে উত্থাপন করা উচিত নয়। এমন ৫টি টিপস রইলো নিচে:



আমার সাবেক প্রেমিকা এমন ছিল: সাবধান! ভুলেও এ ধরনের বিপদে নিজেকে জড়াতে যাবেন না। স্ত্রীর সঙ্গে সাবেক প্রেমিকাকে জড়িয়ে তুলনা করার আগে ১০০ বার ভাবুন। যদি নিজের মনের মধ্যে কখনও এ ধরনের চিন্তা আসে, সেটা সেখানেই রেখে দিন। আরও ভালো যদি মন থেকে মুছে ফেলতে পারেন। নয়তো আসন্ন বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধারে এগিয়ে আসবে না।
তুমি সবসময় এটাই করো: সবসময় তুমি এটা করো কিংবা তুমি কখনও এটা করো না জাতীয় কথাবার্তা থেকে দূরে থাকাই ভালো। কেন আগুনে ঘি ঢালতে চলেছেন! বরং, যদি সত্যিই স্ত্রীর কোন বিষয় আপনাকে ভীষণ ভোগায়, সেটা ঘুরিয়ে অন্যভাবে তাকে বুঝিয়ে বলুন।
তুমি ঠিক তোমার মায়ের মতো: স্ত্রীকে তার মা বা বোনের সঙ্গে নেতিবাচক অর্থে তুলনা করবেন না। তুমিও তোমার মা বা বোনের মতো সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারো না। এ ধরনের মন্তব্যে মনে কষ্ট পাওয়ার পাশাপাশি তার মনে ক্ষোভ তৈরি হওয়াটা স্বাভাবিক। কারণ, প্রত্যেকেই তার নিজের পরিচয়ে স্বাধীনভাবে বাঁচতে চায়।
মেয়েটি বেশ সুন্দর: হয়তো আপনাকে পরীক্ষা করতে আপনার স্ত্রী কখনও মিষ্টিভাবে জানতে চাইতে পারেন, তোমার কি মনে হয় না মেয়েটা সুন্দরী? সেটা ম্যাগাজিনের প্রচ্ছদে হোক বা বাস্তব জীবনে, হ্যাঁ বললেন তো ফেঁসে গেলেন। ঘুরিয়ে উত্তরটা এমনভাবে দিন যাতে স্ত্রীর বাক্যবাণে জড়াতে না হয়। প্রয়োজনে মিথ্যা বলতে ক্ষতি কি? সুন্দরী নয় বললেন তো বেঁচে গেলেন। বরং, ওই মেয়েটির নাক চ্যাপ্টা বা এ ধরনের অন্য কোন খুঁত বের করেন, তবে উত্তীর্ণ হবার পাশাপাশি নম্বরটা আরও বেশিও পেয়ে যেতে পারেন স্ত্রীর নেয়া পরীক্ষায়।
তোমাকে সুন্দর লাগছে না: আপনার স্ত্রী হয়তো ইচ্ছে করেই তার চুলটা আজ একটু এলোমেলো করে রেখেছেন। তা দেখেও না দেখার ভান করা শ্রেয়। কারণ, মেয়েদের কাছে চুলের কদরটা সামান্য নয়। তোমাকে আজ সুন্দর লাগছে না এ জাতীয় কথা বলাটাও বুদ্ধিমানের কাজ নয়। তাতে বিপদ অবধারিত। সঙ্গে সঙ্গে কিছু না বললেও স্ত্রীর কাজকর্মে ও প্রতিক্রিয়ায় অল্পক্ষণেই সেটা আপনি টের পেতে পারেন। অযথা ঝামেলায় জড়িয়ে কি লাভ?

এখানে ক্লিক করুন
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×