somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচ কিলোমিটারে ৫০০০ ল্যাপটপ ছিনতাই. :-& .............এইটা কি ভাবে সম্ভব !!!!!!!

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবিশ্বাস্য হলেও সত্য। মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের সড়কে প্রায় পাঁচ হাজার ল্যাপটপ ছিনতাই হয়েছে।




গত দুই বছরে রাজধানীর বিজয় সরণি থেকে মিরপুর-১০ নম্বর গোলচক্কর পার হতে গিয়ে ল্যাপটপ ক্রেতাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ ল্যাপটপ ছিনতাই হয়েছে। সমপ্রতি র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত ল্যাপটপ ছিনতাইকারী চক্রের সদস্যরা এই তথ্য দিয়েছে। গত রোববার রাজধানীর হাতিরপুল থেকে গ্রেপ্তার হয় ল্যাপটপ ছিনতাইকারী আসিফ আজাদী, সাইফুল ইসলাম জনি ও মনির হোসেন। র‌্যাবের জিজ্ঞাসাবাদের মুখে তারা জানায়, গত দুই বছরে তারা অন্তত ৫০০০ ল্যাপটপ ছিনতাই করেছে। আগারগাঁওয়ে কম্পিউটার সিটি মার্কেট থেকে ল্যাপটপ কিনে যাওয়ার সময় অথবা মেরামতের উদ্দেশ্যে যাতায়াতের সময় তারা ছিনতাই করে থাকে। এ ছাড়া গুলশান-১ ও ২ এবং এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির সামনে থেকে অন্তত আরও ১০০ ল্যাপটপ বিভিন্ন সময়ে ছিনতাই করেছে। র‌্যাব জানায়, ছিনতাই হওয়া বেশির ভাগ ল্যাপটপ সেলবাজারে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হয়। পরে ছিনতাইকারীরাই বিক্রেতা সেজে ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করে দেয়। এ ছাড়া আরও একটি চক্র আছে, যারা কম্পিউটার বিক্রির দোকানে গিয়ে বিক্রি করে দেয়। র‌্যাব ২-এর অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান বলেন, তার অফিসে ল্যাপটপ ছিনতাইয়ের কয়েক শ’ অভিযোগ জমা পড়েছে। আসিফ ও জনির কাছ থেকে উদ্ধার হওয়া ৩৮টি ল্যাপটপের মালিকানার সন্ধানে গতকাল শ’ শ’ ভুক্তভোগী র‌্যাব ২-এর কার্যালয়ে খোঁজ নিয়েছেন। তাদের অনেকেই আসিফ, জনি ও মনিরের ছবি দেখে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করেছেন। ভুক্তভোগীরা জানান, আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি মার্কেটকে কেন্দ্র করেই বিভিন্ন ছিনতাইকারী গ্রুপ সক্রিয়। মার্কেট থেকে ল্যাপটপ কিনে বের হলেই ওই গ্রুপের কবলে পড়ে ল্যাপটপ খুইয়েছেন তারা। গ্রেপ্তারকৃতরা জানায়, তারা বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকে। কেউ ল্যাপটপের বাক্স নিয়ে বের হলেই পিছু নেয় তার। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ঘাড় থেকে ছোঁ মেরে নিয়ে যায় ল্যাপটপের ব্যাগ। কিছু বোঝার আগেই মোটরসাইকেলে করে চোখের নিমেষে মিলিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার শওকত আলী বলেন, গত ২০শে সেপ্টেম্বর সকালে গুলশান-১ নম্বরের ২৪ নম্বর সড়কে রিকশায় তার অফিসে যাওয়ার সময় এরকম মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তার দুই পায়ের ওপর রাখা ল্যাপটপের ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায় তারা। তিনি র‌্যাবের উদ্ধারকৃত ৩৮টি ল্যাপটপের সঙ্গে তার ছিনতাইকৃত ডেল ব্র্যান্ডের ল্যাপটপটি মিলিয়ে দেখেছেন। তবে উদ্ধার হওয়া ল্যাপটপের সঙ্গে তার ছিনতাইকৃত ল্যাপটপের মিল নেই। তাই তিনি হতাশ হয়ে ফিরে যান। মিরপুর-১ নম্বর সেকশনের সুপ্রিম সোর্সিং নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, ২৬শে সেপ্টেম্বর মিরপুর এলাকা থেকে তার দু’টি ল্যাপটপ ছিনতাই হয়। র‌্যাব ২-এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দীন খান বলেন, গত ২৪শে জুন এলিফ্যান্ট রোড এলাকা থেকে চট্টগ্রামের নিউ কনসেপ্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরীর ল্যাপটপ ছিনতাই হয়। র‌্যাব তদন্ত করে দেখতে পায় যে ছিনতাইকৃত ল্যাপটপটি সেলবাজারে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। ওই বিজ্ঞাপনের সূত্র ধরে র‌্যাব হাতিরপুল এলাকার ইস্টার্ন প্লাজার সামনে আসিফ ও জনির কাছ থেকে ল্যাপটপটি কিনতে যায়। এরপরই এই ছিনতাইকারী চক্রের সন্ধান হয়। একই ভাবে ইউএনডিপি’র কর্মকর্তা রেজোয়ানুল জাকিরের আইপ্যাড ছিনতাই হয় গত ২রা সেপ্টেম্বর। আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি মার্কেট থেকে বের হওয়ার পর আগারগাঁও ক্রসিংয়ে তিনি মোটরসাইকেলে ছিনতাইকারীর শিকার হন। পরে র‌্যাব বিষয়টি তদন্ত করে দেখতে পায় জাকিরের আইপ্যাডটি কয়েক হাত ঘুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের একটি দোকানে বিক্রির জন্য রাখা হয়েছে। র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, রাজধানীতে এরকম ল্যাপটপ ছিনতাইকারী চক্রের অর্ধশত সদস্য সক্রিয় রয়েছে। এর আগেও এরকম ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে ৮টি ল্যাপটপসহ গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই সদস্যের দেয়া তথ্য অনুযায়ী গত সোমবার ৩৮টি ল্যাপটপ ও ১২৪টি মোবাইল ফোনসেটসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।




এইখানে ক্লিক করুন
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×