somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর পূর্ব মুহূর্তে তোলা ১০ সেলফি

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেলফি হুজুগে মেতেছে বিশ্ব। স্মরণীয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার কসরত দেখে মাঝে মাঝে পিলে চমকানোর জোগার হয়। আনন্দের মুহূর্তের পাশাপাশি ভয়ঙ্কর মুহূর্তগুলোও মানুষ ক্যামেরায় ধারণ করার এক পাগলামি যেন শুরু করেছে। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তের সেলফিও ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এমন সেরা ১০টি সেলফি দেখুন:

মৃত্যুর পূর্ব মুহূর্তে তোলা সেরা ১০ সেলফি



১। ভূমি থেকে ২৮ ফুট উচ্চতায় ব্রিজের উপর তোলা সেলফিটিই ছিল জেনিয়া ইগনাতিয়েভার শেষ সেলফি। ছবিটি তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে একটি বৈদ্যুতিক তারে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে ১৭ বছর বয়সী এ রুশ কিশোরীর।



২। ২০১২ সালের ডিসেম্বরে মেক্সিকান পপস্টার জেনি রিভেরা এবং তার সফরসঙ্গী এই সেলফিটি তোলেন। এর একটু পরেই দুর্ভাগ্যজনকভাবে তাদের বহনকারী জেট বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই তাদের সবার মৃত্যু হয়।



৩। ২০১৪ সালের ২৬ এপ্রিল এই সেলফিটি পোস্ট করেন কোর্টনি স্যানফোর্ড। ফ্যারেল উইলিয়ামসের গান ‘হ্যাপি’ শুনতে শুনতে নর্থ ক্যারোলিনার রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। আর এর পর মুহূর্তেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় তার গাড়িটি।



৪। এই সেলফিটি পুয়ের্তো রিকোর বিখ্যাত রেগে গানের শিল্পী জাদিয়েলের। ২০১৪ সালের মে মাসে নিউইয়র্কে একটি গুরুতর মোটরসাইকেল দুর্ঘটনার আগ মুহূর্তে ছবিটি তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করেন।



৫। গ্রে স্লোক ও তার মা সেলফিটি তোলেন মালয়েশিয়ার সেই MH17 বিমানটি ছেড়ে যাওয়ার কয়েক মিনিট আগে। তারা যাচ্ছিলেন আমস্টারডামে। বিমানটি গত জুলাই মাসে ইউক্রেনে বিধ্বস্ত হয়। নিহত হয় বিমানের সব আরোহী







৬। ২১ বছর বয়সী অস্কার অতেরো আগুইলার এই সেলফিটি তুলতে গিয়ে জীবন হারান। গত জুলাইয়ে বন্দুক হাতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য এই সেলফি তুলছিলেন তিনি। কিন্তু অসাবধানতা বশত ট্রিগারে চাপ লেগে গুলিবিদ্ধ হয়ে মারা যান।




৭। ১৩ বছরের কিশোরী কারেন হারনানদেস মেক্সিকোর দুরাঙ্গোতে এল তুনাল নদীর তীরে সেলফি তোলার চেষ্টা করে। কিন্তু আচমকা নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। গত জুলাই মাসে তার মরদেহ পাওয়া যায়।




৮। চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে বেঘোরে প্রাণ হারান ২১ বছর বয়সী এ যুবক। গত মার্চে স্পেনের হায়েন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।




৯। গাড়ির মধ্যে কারাওকে গাইতে গাইতে সেলফি তোলার সময় গুরুতর আহত হন এ দুই ইরানী তরুণী। ভিডিও করতে গিয়ে তারা ড্রাইভিংয়ের কথা ভুলে গিয়ে মারাত্মক দুর্ঘটনার ‍শিকার হন। আরেকটি কারকে ধাক্কা দেন তারা। প্রাণে বেঁচে যাওয়া এ দুই তরুণী হাসপাতালে নেয়ার পথে আরেকবার সেলফি তোলেন।




১০। পোলেন্ডবাসী এ দম্পতি অবকাশ যাপনে গিয়েছিলেন পর্তুগালে। গত ১০ আগস্টে একটি পাহাড়ের কিনারে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। হঠাৎ পড়ে গিয়ে সেখানেই তাদের মৃত্যু হয়।

এইখানে দেখুন
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×