মাথার ভেতরে ঘুরছে চাকা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুরছে যেন রিক্সার চাকার মত
চাকার ভেতরে চাকা
কোন শুরু নেই কোন শেষ নেই
একটা বৃত্তের মত একা
যেন ফ্যান এর তিনটা পাখা
একটা ভো কাট্টা ঘুড়ি
ঘুরছে নাটাই এর পাকে
তাকে ডাকছে চাঁদ এর বুড়ি
যেন ঘড়ির ঘণ্টার কাটা
পেরিয়ে যাচ্ছে মিনিটকে
যেন পৃথিবী একটা আপেল
ঘুরছে নিজের ভেতরে
মাথার ভেতরে ঘুরছে চাকা
ঘুরে ঘুরে ঘুরে ঘুরে
যেন গোলক ধাধার মধ্যে
আর একটা গোলক ধাধা
তুমি পউছে গেছ কেন্দ্রে
যেখানে চির আধার
যেন সার্কাস এর মোটর সাইকেল
ঘুরছে তার চক্রতে
কংক্রিট মেঝেতে ওঠে ঢেউ
একটা পাথরের আঘাতে
দুটো ঘড়ির কাটা ঘুরছে
কেও ছুঁতে পারেনা কাউ কে
যেন পৃথিবী একটা আপেল
ঘুরছে নিজের ভেতরে
মাথার ভেতরে ঘুরছে চাকা
ঘুরে ঘুরে ঘুরে ঘুরে
ভুলে যাওয়া গান এর কলি
মাথায় রয়েছে আটকে
কেন সব হারিয়ে গেল
কিছু কি ভুল করেছিলে ?
সাগরের তীরে পা এর ছাপ
লোনা পানি দেয় মুছে
দুর থেকে আশা ধনি
বেজে যায় বারে বারে
দেয়ালে ভাঙ্গা ছবি
ভুলে যাওয়া গান এর কলি
স্মৃতির পর্দায় হারানো মুখ
কত বার হাটা রাস্তার গলি
যেন কিছু হয় নি শেষ
ভেবেছ যা দিয়েছ ফেলে
মাথার ভেতরে ঘুরছে চাকা
ঘুরে ঘুরে ঘুরে ঘুরে
কাল চুলের মিষ্টি সুবাস
টেবিলে ভাঙ্গা চা এর কাপ
চোখের কালশিটে লোনা অশ্রু
মেঝেতে রক্তের লাল দাগ
যেন গতকাল সেই স্পর্শ
যেন দুঃস্বপ্ন থেকে জেগে
হাত বাড়ালেই পাবে ছুঁতে
যা আজ লক্ষ যোজন দূরে
যেন ঘড়ির দুটি কাটা
কখনো ছোয় না কোন প্রান্ত
যেন চাকার মধ্যে চাকা
যার নেই কোন আদি অন্ত
যেন পৃথিবী একটা আপেল ঘুরছে তার নিজের ভেতরে
মাথার ভেতরে ঘুরছে চাকা
ঘুরে ঘুরে ঘুরে ঘুরে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন