somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সুন্দর পিচাই আর আমাদের গন জিপিএ ফাইভ

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু থেকে অনেক দিন দূরে ছিলাম। মনে হলো ভুল করেছি। আবার ফিরলাম। আশা করি নিয়মিত লিখবো।

৪৩ বছর বয়সী ভারতীয় সুন্দর পিচাই, গুগলের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন। এই নিয়ে আজ অনেক আলোচনা দেখলাম। বিশ্বের অনেক প্রধান নিউজপেপারে নিউজটা বড় করে এসেছে।
আমাদের দেশ থেকেও বিশ্বের আইটি সেক্টরে সফল কয়েক জন ব্যক্তিত্ব আছেন, যেমন খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান বা যেমন জাওয়াদ করিম যিনি ইউটিউবের তিন জন, প্রতিষ্ঠাতার মধ্যে একজন। এই ধরনের আরও কয়েক জন ব্যক্তিত্ব থাকবেন।
পার্থক্য যেটা আমি দেখি, সেইটা হলো সুন্দর পিচাই ভারতের একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এসএসসি এইছ এস সি এবং গ্রাজুয়েশান করে, মাস্টারস করে সিলিকন ভ্যালিতে চাকুরি করেছে বা এন্ট্রিপ্রেনিয়ার হয়েছে।
আর আমাদের জাওয়াদ করিমরা, মূলত, সেকেন্ড জেনারেশান বাংলাদেশি। তাদের পিতামাতারা প্রাসচাত্যে সেটেল করেছেন, এবং সেই শিক্ষা ব্যবস্থায় লেখা পড়া করে সেই দেশের সুযোগ এভেল করে, এমন কিছু করেছেন, যাতে আমরা বাংলাদেশি অরিজিন হিসেবে তাদেরকে নিয়ে গর্বিত বোধ করছি। তাদের সাফল্যে আমাদের অবদান অল্পই।
ভারত, আমাদের থেকে সত্যি যেই খানে এগিয়ে সেইটা হইলো এডুকেশান। ভারতেরও আমাদের মত অঢেল মানুষ, অঢেল সমস্যা কিন্তু তারা দেশের বড় একটা জনগোষ্ঠীকে কোয়ালিটি এডুকেশান দিয়ে বিশ্বের বুকে, ভারতীয় রাষ্ট্রকে , তাদের অর্থনীতিকে তাদের সমাজকে এবং পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।
বিবিসিতে সুন্দর পিচাই এর জীবন কাহিনী পড়লাম- যাতে দেখা যাচ্ছে সে অনেক নিম্নবিত্ত পরিবারের সন্তান। দুই রুমের একটা ঘরে, , একটা রুমের ফ্লোরে তার ভাইয়ের সাথে সে থাকতো। তাদের ঘরে একটা টেলিভিশানও ছিলোনা।
ভারতীয় রাষ্ট্র, ভারতের শিক্ষা ব্যবস্থা তাকে , গুগলের সিইও হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগ সে নিয়েছে।
কিন্তু, এলিট বড় হয়ে ওঠা এবং এলিট শিক্ষা ব্যবস্থা বাদে, আমাদের দেশে কয় জন, নিজের দারিদ্র্যকে ভেঙ্গে নিজের সিমানার বাউন্ডারি ভেঙ্গে, নিজের পরিবারকে নিজের সমাজকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে? অনেকে, আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রধানের কথা বলেন। উনি একজন উল্লেখযোগ্য ব্যতিক্রম কারন উনি ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।
আমাদের রাষ্ট্রকেও আমরা প্রজাতন্ত্র বলি। আশা করি, আমরা জানি প্রজাতন্ত্রের মানে কি। প্রজাতন্ত্রের বা রিপাব্লিক মানে সেই রাষ্ট্র এবং সমাজ যেই খানে, এলিটিজম এবং গোত্রবদ্ধতা বাদে সমাজের সবার জন্যে সমান সুযোগ থাকবে। আমরা কি সত্যি রিপাব্লিক হতে পেরেছি ? নাকি, এখন প্রতিটি এলাকায় এলাকায় নতুন করে সামন্ত তন্ত্র স্থাপন করছি। এবং সুযোগ থাকছে শুধু মাত্র, সেই এলিট আর গোত্রবদ্ধ জনগোষ্ঠীর জন্যে।
আজ আমাদের রাষ্ট্রকে সমাজকে নতুন ভাবে সাজাতে হবে। এবং সবার আগে হাত দিতে হবে এডুকেশানে।
লাস্ট একটা কথা বলে শেষ করি, গত কাল এইছ এস সি পরিক্ষার রেজাল্টে জিপিএ ফাইভ কম পাওয়াতে, হঠাত দেখলাম, সরকারের সমালোচনা। কি অদ্ভুত, এতো দিন আমরা গন জিপিএ ফাইভ দেয়ার জন্যে সরকারের সমালোচনা করেছি, আর এখন রেজাল্ট খারাপ হওয়ার জন্যে সমালোচনা করছি।
আমাদের বুঝতে হবে, কয় জন জিপিএ ফাইভ তৈরি হচ্ছে তা দিয়ে একটা শিক্ষা ব্যবস্থার সার্থকতা নয়, কয় জন সুন্দর পিচাই তৈরি করতে পারছে, তা দিয়ে একটা শিক্ষা ব্যবস্থার সাফল্য আর ব্যর্থতা নির্ধারিত হয়।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×