somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল মাফলার এবং সুপ্তি; অথবা আমি

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

>লাল মাফলারে তোমাকে মানাচ্ছে না একদম।
দীর্ঘক্ষণ পর সুপ্তি মুখ খুললো। স্বাভাবিক ভাবেই সবাই "কেমন আছো" দিয়ে শুরু করে, অথচ ও...!! হয়তো বুঝে নিয়েছে এতোগুলো দিন পর হুট করে 'কেমন আছো' জিজ্ঞেস করলে 'ভালোই আছি' বলবো। নয়তো ওর "ভালো আছি" বলতে ইচ্ছে করছে না। হতেই পারে,,
আমিও ঠিক জানিনা লাল মাফলার কেনার কারণ। লাল রঙ আমার একদম পছন্দের না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হকারের দোকানে হুট করেই ভালো লেগে গেল মাফলারটা, ওমনি কিনে ফেললাম। এখন ভাবছি সুপ্তিকে কি বলবো। ভাবনা শেষ না হতেই ও আবার বললো,
> মেরুন হলে ভাল হতো।
--খুঁজে পাইনি।
কয়েক মুহূর্ত পর মেয়েটি বললো
>মিথ্যে যদি বিশ্বাসযোগ্য হয় তবে সেটা মিথ্যা না?
--আমি দার্শনিক ছিলাম না
>অনুমান শক্তি সবার থাকে
--তর্কে জড়িয়ে যাই বারংবার।
>তর্ক বন্ধ করলে তুমি আমি দুজনেই চুপ হয়ে যাবো। কথা খুঁজেই পাবে না।
কয়েক মুহূর্ত ভেবে এর প্রমাণ জোগাড় করে নিলাম। কথাটা আসলেই সত্য,, তারপর আমি বললাম
--কেমন আছো?
>একটা বিষণ্ণ রাত তোমাকে দেবো
--আমার ঘরে চাঁদ আলো ছড়ায় না
>ভাগাভাগি করে নেই
--বয়স্ক ঘড়ি থেমে নেই
>তবে ডাকে সাড়া দিলে যে?
--আমি বড্ড কৌতূহলী হয়ে যাচ্ছি দিনকে দিন
>খারাপ কি!!
--আজ কি একটু বেশিই শীত?
>উঠতে চাচ্ছো?
--সন্ধ্যা হলো যে
মেয়েটি কয়েক মুহূর্ত আমার দিকে নীরব দৃষ্টিপাত করে উঠে দাঁড়ালো। তারপর এক পা এক পা করে এগিয়ে গেল,, দূরে। ভেবেছিলাম পিছু তাকাবে, কিন্তু আমার অনুমান কোন কালেও ঠিক হয়নি। আমিও উঠে দাঁড়ালাম, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। লাল মাফলারটা খুলে হাতে নিলাম, একবার ফেলে দিতে ইচ্ছা করলো। আবার মনে হল, মাফলারটা আমার বেশ পছন্দ হয়েছে।
#কথোপকথন-০৩
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×