এইযে শুকনো হাসি খসে পরে বারবার
শুষ্ক ঠোঁট ভিজিয়ে দেয় আগুন!
বৃষ্টির দেয়াল ঝলসে এ কেমন-
শ্রাবণ ভোরে আগুন আগুন প্রেম?
এইযে নিশার স্বপন ঘুচে গেলে
কেন ছায়া পুড়ে যায় রোদে
বারবার আসি বলে
.....ফেরা হয়না ঘরে?
এ কেমন কাছে আসা?
দেখা হবে, কথা বলা মানা!
জেনে শুনে চুপ,
......দেয়ালের অপেক্ষা?
উঠে দাঁড়াতে শিখেও কেন
বারবার হোঁচট খাওয়ার ভয়!
এক চোখ ঘুম, টকটকে লাল
কেন প্রেম জমে উঠে না বিছানায়!
______অর্নব
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



