মিথ্যার উপর ভিত্তি করে কিভাবে টিকে থাকা যায় তার আরো একটি নিদর্শন প্রকাশ করলো বি এন পি। বিজেপি নেতা অমিত শাহের সরাসরি অস্বীকৃতি এবং ভারতীয় হাই কমিশনের বক্তব্য এই মিথ্যা প্রমানের জন্য যথেষ্ট। সেই শুরু থেকেই বি এন পি মিথ্যার উপর ভিত্তি করে টিকে আছে, ছিল, এবং ভবিষ্যতেও হয়তোবা থাকবে...... আর কেনই বা থাকবেনা...... বাংলাদেশীরা জাতি হিসেবে অনেক মিথ্যাবিলাসী। সত্য নেওয়ার ক্ষমতা এদের নাই। জিয়া সলিডভাবে ক্ষমতায় এসেছে, সে স্বাধিনতার ঘোষক, তার গাঁজাখোর পুত্রের গাজাবি বক্তব্য, তার বেগমের ক্রমাগত দূর্বার আন্দোলনের ডাক দিয়ে ঘরে ঘোমটা দিয়ে বসে থাকা, হেফাজতের সাথে মিলে ইসলাম রক্ষার অভূতপূর্ব প্রচেষ্টা এবং অতঃপর ইজতেমার মুরুব্বীদের সাক্ষাতে অস্বীকৃতি, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মূর্খ কিছু বাংলাদেশীরা এখনো জিয়ার মাজারে যেয়ে মানত করে আসেন যেখানে বি চৌধুরি নিজেই যাননি এবং যার ফলে দল থেকে পদত্যাগও করেছিলেন, বাংলা-ইংলিশ ভাই বলে কেউ কোনদিন ছিলনা বলে নিজেদের ডিফেন্স করার প্রচেষ্টা......... এমন অনেক কথা আছে যেগুলো বলে শেষ করা যাবেনা অথচ তাদের যে মিথ্যার উপর বেইজমেন্ট এটা প্রুভ করার জন্য যথেষ্ট। আমাদের দুর্ভাগ্য কিছু শিক্ষিত মূর্খের জন্য, তাদের পলিটিকাল ইগোর কারণে, এবং যারা দেশ রক্ষার কাণ্ডারি হিসেবে দাবি করেন তাদের অযাচিত,নির্বোধ এবং অর্থলিপ্সার কারণে এইসব ব্যাপারগুলো বরাবরের মতই ঢাকা পড়ে যাচ্ছে এবং যেতেই থাকবে এবং সবশেষে মিথ্যার জয়ই অনিবার্য হবে
বিঃ দ্রঃ সমর্থক হিসেবে আমি যাইই সাপোর্ট করি, কখনো অন্ধভাবে বলিনি ওই বিশেষ দল যা করে তার সবকিছু ভালো, সবকিছু গ্রহণযোগ্য...... কিন্তু যারা এই দল বা মনোভাব পোষণ করেন তারা কখনো ঘুনাক্ষরেও স্বীকার করেন না ওই দলের দোষের কথা, ব্যর্থতার কথা...... কখনো ভাব করেন এমন যে ওই দল উনারা সমর্থনই করেন না............ অথচ মনের মধ্যে যে পুষে রেখেছেন আর সেটা উনি না বুঝলেও সবাই বোঝে এটা ভাবেন না...... আর এভাবেই উনারা ওই দলের মিথ্যাটুকুকে চাঙ্গা করে রেখেছেন!
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




