somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছড়িয়ে ছিটিয়ে থাকা উপভাষাগুলোর উদাহরন।

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় ব্লগ লিখলেও স্বীকার করতে দ্বিধা নেই নিজ ভাষার প্রতি আমার দখল কম। নিজ ভাষা না জানা মোটেও বাহাদুরির কোন ব্যাপারনা উপরন্তু এটা অনেক লজ্জার একটা ব্যাপার। কারণ যে নিজ ভাষা জানেনা সে আসলে পৃথিবীর কোন ভাষাই জানেনা। তাই সবসময় শেখার চেস্টা করি। সামনে মাতৃভাষা দিবস এবং সে বিষয়ে ব্লগে লিখতে চাই তাই বাংলা ভাষার উৎপত্তি সহ নানা ব্যাপার জানার জন্য বিভিন্ন বইয়ের আশ্রয় নিয়েছি। এই বই গুলো আগে পড়িনি তাই বলতে বাধ্য হচ্ছি অনেক কিছু অজানা রয়ে গিয়েছিল।

তবে আপাতত আমি বাংলাভাষার বিভিন্ন উপভাষার উদাহরন নিয়ে একটা কিছু সংগ্রহ করেছি। এর প্রথম অংশটুকু গ্রিয়ারসেন ১৯০৩ সালে "লিনগুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া" নামক বইয়ে দিয়েছিলেন। সেখান থেকে সংগ্রহ করে হুমায়ুন আজাদ তার বইয়ে দিয়েছেন। সেখান থেকে উপভাষার উদাহরনগুলো নেওয়ার পর আমার মনে হল এই তালিকা চাইলে দীর্ঘ করা যায়। প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা আমার জন্য কঠিন হয়নি কারণ ফেসবুকের জনপ্রিয় পেজ ৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু এর মেম্বাররা। তারা এই তালিকা সংগ্রহে সাহায্য করেছেন স্ট্যাটাসে কমেন্ট করে। কাজেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। চাকমা সম্প্রদায়ের একজনও সেখানে সাহায্য করেছেন। আমাদের মাঝে এত বৈচিত্র থাকলেও আমাদের প্রধান পরিচয় আমরা সবাই বাংলাদেশি। দেশ আমাদের সবার। রাষ্ট্র আমাদের সবার।

সাধুঃ কোন এক ব্যক্তির দুটি পুত্র ছিল। (১৯০৩ এর আগে)

কোলকাতাঃ একজনের দুই ছেলে ছিল। (১৯০৩ এর আগে)

হাওড়াঃ কোন লোকের দুটি ছেলে ছিল। (১৯০৩ এর আগে)

মেদেনীপুরঃ এক লোক্‌কার দুট্টা পো থাইল। (১৯০৩ এর আগে)

বগুড়াঃ একঝনের দুই ব্যাটা ছৈল আছিল। (১৯০৩ এর আগে)

পাবনাঃ কোন মানুষের দুই ছাওয়াল ছিল। (১৯০৩ এর আগে)

মাণিকগঞ্জঃ য়্যাক জনের দুইডী ছাওয়াল আছিলো। (১৯০৩ এর আগে)

ময়মনসিংহঃ একজনের দুই পুৎ আছিল্‌। (১৯০৩ এর আগে)

নোয়াখালিঃ একজন মাইন্‌সের দুগা হোলা আছিল্‌। (১৯০৩ এর আগে)

এই পর্যন্ত বই থেকে নেওয়া। ফেসবুকের স্ট্যাটাসের কমেন্ট থেকে যা যা সংগৃহিত হয়েছে তা দেওয়া হল। এখানে কিছু ভুল থাকতে পারে হয়ত কারণ অনেকে ইংরেজী হরফে কমেন্ট করেছিলেন আর আমি বাংলাতে লিখেছি। ভুল থাকলে সেটা ঠিক করে দেওয়ার জন্য ব্লগ থেকেও সাহায্য আসতে পারে।

কুমিল্লাঃ এক ব্যাডার দুইডা পুত আসিল।

চট্টগ্রামঃ উগগা মাইনষুর দুয়া ফুয়া আসিল্।

কিশোরগঞ্জঃ এক ব্যাডার দুগা ছ্যাড়া আসিন।

সিলেটঃ এখ ব্যাটার দুইটা ফুয়া আছিল।

লক্ষীপুরঃ ওগ্‌গা ব্যাডার দুগা হোলা আসিল্‌।

বরিশালঃ এইগ্‌গা ব্যাডার দুগগা ফোলা আসিলো/ এক ব্যাডার দুইডা ছেমরা আল্লেহ

ব্রাক্ষনবাড়িয়াঃ একজন ব্যাডার দুইডা পুত/পোলা আছিল।

সিরাজগঞ্জঃ একখান লোকের দুইখান ছাওয়াল আছিল।

টাঙ্গাইলঃ এক লোকের দুইটা পোলা আছিলো।

গাজীপুরঃ ঐ ব্যাডার দুইডা ছ্যাড়া আছিল।

ঢাকাইয়াঃ এক হালার দুইডা পোলা ভি আছিল।

খুলনাঃ এট্টা লোকের দু'ডো ছেলে ছিলো।

সাতক্ষীরাঃ এক বিটার দুজন ছাবাল ছেল।

ফেনীঃ এগ্‌গা ব্যাডার দুগা হোলা আসিল্‌।

ভোলাঃ একজণ মাইনসের দুইডা পোলা আছিল।

দিনাজপুরঃ একটা মানসের দুটো সোল আসিল্‌।

যশোরঃ এক বিটার ২ খান ছাওয়াল ছিল।

ঠাকুওরগাওঃ এডা লোকের দুডা ছুয়া ছিল।

বিক্রমপুরঃ এক ব্যাটার দুইডা পোলা আসিল।

জামালপুরঃ আক মাইসের দুইডা পোলা আসিল।

রাজশাহীঃ একটা লোকের দুটা ছেলে ছিল।

ফরিদপুরঃ ওই লুকের দুডা ছাওল্‌ আছলো।

নড়াইলঃ এক বিটার দুটো ছোয়াল ছিল।

কিশোরগঞ্জ: একজনের দুই ফুত্‍ আছিলো।

নরসিংদীঃ একটা বেডার দুই ছেরা আছিল।

ঢাকা : এক ব্যাডার দুইডা পোলা আছিলো।

কুষ্টিয়াঃ একটা লোকের দুইডি ছেলি ছিল।

চাঁদপুরঃ একটা ব্যাডার আছিল দুইডা ফুৎ।

নওগাঃ তার দুইটা চেঙ্গরা ছেল।

চাপাইনবাবগঞ্জঃ একজনের দুটা ছেলে ছেল।

বগুড়াঃ একজুনের দুকনা ছোল আছলো।

পাবনাঃ কোন মাইনষের দুই ছাওয়াল ছিলে।

কক্সবাজারঃ উগগো মাইনষুর দু'য়ো পুয়া আইসসিল।

চাকমা সম্প্রদায়ের একজন কমেন্ট করেছিলেন সেখানে তবে চাকমা উপভাষা না। সেটা একটি স্বতন্ত্র ভাষা। সেটা তাই আলাদা ভাবে দিলাম।

চাকমাঃ ইগ্যো মাইনঝর দিবে ফুও অ্যালো।


শেষ করি একজনের মজার একটা কমেন্ট দিয়ে। রেডিওর আর-জে রা কিভাবে বলবেঃ

একজন ইয়ো ইয়ো ম্যানের দুইটা ও ও সন ছিল।

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২২
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×