somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদত্যাগ করেও আবুল হোসেন এখনো মন্ত্রী!

১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৈয়দ আবুল হোসেন কি এখনো মন্ত্রী? নাকি তিনি পদত্যাগ করেছেন। এ নিয়ে ধূম্রজাল এখনো কাটেনি। গত প্রায় এক মাসেও এ বিষয়টি পরিষ্কার হয়নি। যদিও তিনি অফিস করছেন না, কোনো ফাইলেও সই করছেন না।
আবার সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ সম্পর্কে সরকারি কোনো প্রজ্ঞাপনও জারি হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে মন্ত্রীদের তালিকায় এখনো তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হিসেবে রয়েছেন।
সরকারি উচ্চপর্যায়ের বিশ্বস্ত সূত্রমতে, পদ্মা সেতুর ঋণ পাওয়া নিয়ে বিশ্বব্যাংকের শর্তানুযায়ী সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করার সময় তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ছিলেন। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুল হোসেনের পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন। একইভাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিশ্বব্যাংকের সব শর্ত পূরণের কথা উল্লেখ করে সাবেক যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ করার কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন।
এরই মধ্যে প্রধানমন্ত্রী আরেক দফা লন্ডন সফর করে দেশে ফিরলেও এখন পর্যন্ত তিনি আবুল হোসেনের পদত্যাগ কার্যকর করার কোনো সিদ্ধান্ত দেননি। ফলে আবুল হোসেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না সে বিষয়টি এখনো সরকারিভাবে জানানো হয়নি। জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগ থেকে একজন দায়িত্বশীল কর্মকর্তা আবুল হোসেনের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে প্রধানমন্ত্রী এ বিষয়ে পরে বলবেন বলে তাঁকে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে বলেন, বিষয়টি আগের মতোই আছে। এখন পর্যন্ত পদত্যাগসংক্রান্ত কোনো গেজেট হয়নি।
সূত্র জানায়, ২৩ জুলাইয়ের পর থেকে সৈয়দ আবুল হোসেন মন্ত্রণালয়ে যাচ্ছেন না। তাঁর বাসায়ও কোনো ফাইল পাঠানো হচ্ছে না। বরং যেসব ফাইলে মন্ত্রীর সই প্রয়োজন, সেগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ফাইল এখন পর্যন্ত মন্ত্রণালয়ে ফিরে আসেনি বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
পদত্যাগ সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আবুল হোসেন গতকাল প্রথম আলোর কাছে সরাসরি কিছু বলতে চাননি। তবে আকার-ইঙ্গিতে পদত্যাগ করার বিষয়টিই বুঝিয়ে দেন। তিনি এ-ও বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরকারি কাজ করব না, ফাইলে স্বাক্ষর করব না।’ তিনি বলেন, ‘আমি যা বলার খোলা চিঠিতে বলেই দিয়েছি। এখন যা বোঝার বুঝে নিন।’ পদত্যাগ করেছেন কি না তা এককথায় বলার অনুরোধ করা হলে আবুল হোসেন বলেন, ‘আমি যদি কিছু করে থাকি তা মাননীয় প্রধানমন্ত্রী...’ এটুকু বলেই তিনি থেমে যান। আর কিছু তিনি বলতে চাননি।
এদিকে সরকারি একাধিক সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের শর্ত মেনে সৈয়দ আবুল হোসেন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেও সরকার কৌশলের কারণেই তাঁর পদত্যাগ কার্যকর করছে না। বিশ্বব্যাংকের ঋণ পাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায় কি না তা দেখার জন্য সরকার অপেক্ষা করার কৌশল নিয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি প্রথম আলোকে বলেন, সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন। তাঁর আর ফিরে আসার সুযোগ নেই।
-প্রথম আলো।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×