একরাশ নীল সবুজ প্রজাপতি এলো বেহেশ্ত হতে
আকাশে রোদ বৃষ্টির খেলা..
দক্ষিণের জানালাতে মৃদু বায়ুর কম্পন
আপনি চোখ বুজে শুয়ে আছেন
যেন কোথায় যাবার প্রস্তুতি নিচ্ছেন
আমরা নিজেদের কাজে এত ব্যস্ত আজকাল
যে আপনাকে বিদায় জানাতেও পারলামনা...
হঠাৎ মাঝরাতে ফোন এলো...
আপনি আর নেই
এ সত্যটার জন্য আমি প্রস্তুত নই
আমার বড্ড অভিমান হলো
ছোট বেলার মতন..
আমি কাদতে ভুলে গেলাম
না ফেরার দেশে আপনাকে বার্তা পাঠালাম
কেন না বলে চলে গেলেন?
আমি ছিলাম আপনার আদুরী
কত যত্নেই না বড় করলেন
আপনার হাত ধরে পৃথিবীকে চিনলাম
এমন মমতা তো আর কেউ তুলে রাখে নাই আমার জন্য
তাই কস্টের মূহুর্তগুলোতে আপনাকেই মনে পড়ে
প্রতিদিনের জীবনপ্রবাহে বারবার অভিমান হয়
না বলে চলে গেলেন...?
শেষবার যখন দেখা হলো
আপনি গভীরঘুমে মগ্ন
জানি সে ঘুম ভাঙ্গবেনা কোনোদিন
আপনার নিস্পাপ হাসিমুখ যেন বলছে...
আমি.ভালো আছি
তবু মনে হয় না.. বলেই চলে যেতে হয় বুঝি ?
আমি বড় স্বার্থপর হয়ে যাই
আমার কস্টের ভাগ নেবার সাথি কোথায় হারাল ?
কে বলবে আমায় তোমার মন খারাপ?
কি হইছে মা?
কবেবাড়ি আসবেন?
আর কয়দিন?
আজকাল বাড়ি যাবার দিন গুনিনা
বাড়িটা বড্ড শূন্য মনে হয়
আপনার সাড়ে তিনহাত ঘরটাতে আপনিআছেন
এ বড় অবিশ্বাস্য মনে হয়
বুকের গভীরে কান্না জমে
বড় অভিমান নিয়ে বলি ..
না বলে চলে গেলেন?
আমার দাদাকে চিটি লিখলাম সবাই তার জন্য দোয়া করবেন
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।