somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণের বিরুদ্ধে গণআন্দোলন, কিছু কথা

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিঃ ফেসবুক গ্রুপ থেকে

একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, যৌতুকের জন্য গৃহবধূ হত্যা এইসব খবর দেখতে দেখতে অসুস্থ হয়ে পরছি। পুরুষ হিসেবে পরিচয় দিতে ঘৃণা হয়, ঐসব পুরুষ নামধারি নরপশুদের নিজহাতে মেরে ফেলতে ইচ্ছা হয়। মনেহয় ওদের ধরে ধরে ২৬ টুকরা করে ফেলি।

কিন্তু এগুলো সব আবেগের কথা, আর আবেগ দিয়ে বাস্তবতা চলে না। আমরা বাংলাদেশী বা বাঙালীরা হুজুগে জাতি। আজকে ধর্ষণ নিয়ে পেপারে খবর পরছি, টিভিতে সংবাদ দেখছি, ব্লগে অনেকের কিবোর্ড ফাটানো-আগুনঝরা লেখা পড়ছি, আর নিজে জ্বালাময়ী কমেন্ট আর পোস্ট প্রসব করছি। সামু সহ অন্যান্য কিছু ব্লগে ধর্ষণ বিরোধী পোস্ট স্টিকি করা হয়েছে। কিন্তু কতদিনের জন্য ?

একসময় এই স্টিকি পোস্টের জায়গা দখল করে নিবে অন্য কোন পোস্ট, নির্বাচিত পাতায়ও ধর্ষণ বিরোধী লেখা খুঁজে পাওয়া যাবে না। এটাই বাস্তবতা।

তাহলে কি আমাদের মা-বোন-বউ সবাই ধর্ষিত হতেই থাকবে ? আর আমরা কি-বোর্ড ফাটিয়েই আমাদের দায়িত্ব-কর্তব্য শেষ করব ?

সময় এসেছে আমাদের রাজপথে নামার। ধর্ষণ করছে কোন না কোন পুরুষ, আর এর প্রতিবাদে রাজপথে নামতে হবে পুরুষদেরই।

কিন্তু আমি একা রাজপথে নেমে কি করবো ? দায়িত্ব এড়ানোর জন্য অনেকের প্রশ্ন। প্রশ্নটা আমারও, কিন্তু দায়িত্ব এড়ানোর জন্য নয়।

ছোটবেলায় “একতাই বল” গল্পটা সবাই পড়েছেন আশা করি। আমাদের একতাবদ্ধ হতে হবে। দেশের বিভিন্ন স্থানে অসংগঠিত ভাবে অনেকে প্রতিবাদ করছেন, মানববন্ধন হচ্ছে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে প্রতিবাদের চেয়ে একটা সংগঠনের অধীনে এসে প্রতিবাদ করা উচিত। ধর্ষণ বিরোধী একটা সংগঠন ঘোষণা করা হোক, যারা ধর্ষণের বিরুদ্ধে যতদিন “৯০ দিনের মধ্যে ফাঁসি”র আইন প্রণয়ন না হবে ততদিন প্রতিবাদ করে যাবে।

সমাজ সচেতনতার কোন বিকল্প নেই, শুধুমাত্র আইন প্রণয়ন করে হবেনা। যেই দেশের আইনে ধর্ষকদের ফাঁসির কথা লেখা আছে সেখানেও ধর্ষণ হয়, হয়ত তা সংবাদে আসে না। সুতরাং, নারী-পুরুষ সবাইকে সচেতন হতে হবে।

অশ্লীলতা, পর্ণমুভির সহজলভ্যতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। গুলিস্তানের ফুটপাতে পর্ণ সিডির পাইকারি মার্কেট, মহল্লার সিডির দোকানের পর্ণ সিডি বিক্রি বা ভাড়া, সিনেমাহলে “এক টিকিটে দুই ছবি” দেখানো সম্পূর্ণ রুপে নিষিদ্ধ করতে হবে।

আইন করে ইন্টারনেটের ফ্রি পর্ণ সাইটগুলো বন্ধ অথবা পেইড করার ব্যাবস্থা করতে হবে।

কিন্তু সর্বোপরি এই দাবীগুলো সরকারের সামনে তুলে ধরতে হলেও একটা সংগঠন অতি জরুরী। আগামি ১১/০১/১৩ তারিখে আলোর মিছিল হবার কথা আছে। আশা করি সেদিন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আমরা যারা দেশের বিভিন্ন স্থান থেকে ধর্ষণের প্রতিবাদ করছি, যারা ফেসবুকে বিভিন্ন প্রতিবাদী গ্রুপের এডমিন আছেন তাদেরকে বলছি, আসুন আমরা একত্রিত হই, আমাদের প্রতিবাদ টাও তাহলে জোড়ালো হয়ে উঠবে।

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×