-আমার ভালবাসা সে,
আমার প্রথম ভালবাসা সে নয়।
-তাহলে?!
কে? কাকে দিয়েছো তুমি,
তোমার প্রথম ভালবাসা??
-সে আমার ‘মা’,
আমার প্রথম ভাললাগা,
আমার প্রথম ভালবাসা।
-তারপর??
-তারপর, একটা ছোট্ট মেয়ে,
তার কোমল, সুন্দর
মধুর ভালবাসা
ভরে দিয়েছিল আমার মন, প্রাণ,
আমার সমস্ত সত্তা,
কিন্তু.....
-কিন্তু কি?
-কিন্তু একটা নিষ্ঠুর ঝড়!
নিয়তির নিষ্ঠুর ঝড়টা এল,
আমার সুখ,
আমার ভালবাসা,
আমার প্রেম,
সব
সব দেখল,
এবং
এক এক করে সবকিছু,
সবকিছুই সে কেড়ে নিয়ে গেল.........।
তার পাষাণ হাতে
সে হত্যা করল
আমার ভালবাসার মানুষগুলোকে।
কি দুঃসহ,
কি ভয়ানক সে ঝড়!!
-তারপর??
-তারপর,
সেই ছোট্ট মেয়েটি,
আমার ভালবাসা,
হারিয়ে গেল সেই ঝড়ের আঘাতে।
নিষ্ঠুর! পাষাণ ঝড়ের,
সেই্ই প্রথম শিকার।
-তারপর??
-তারপর,
সেই ঝড়টি,
তার কুটিল পদক্ষেপে
আস্তে, আস্তে, এগিয়ে চলল
তার দ্বিতীয় শিকারের দিকে।
আমার মা,
মমতাময়ী মা,
কত মমতা! কত ভালবাসা!
সে জমিয়ে রেখেছিল!
আমার জন্যে,
শুধু আমারই জন্যে।
পাষাণ ঝড়টি,
তার দ্বিতীয় শিকার বানাল তাকে,
আমার মা’কে।
আমার জীবনের এক ভয়ঙ্করতম রাতে,
হারিয়ে গেলেন আমার মা,
চলে গেলেন আমাকে ছেড়ে,
চিরতরে,
চির জনমের তরে ..............
-তারপর??
-তারপর,
সে এল,
আমার জীবনের অন্ধকার আকাশে,
এক উজ্জ্বল নক্ষত্ররূপে।
সুখ আর আনন্দে,
ভাললাগা আর ভালবাসায়,
অনুরাগে আর অভিমানে,
মিষ্টি মধুর ভালবাসার শাসনে
সে মাতিয়ে রাখল
আমার ভুবনটাকে।
সৃষ্টিকর্তা তাঁর স্নেহের ছোঁয়ায়,
আমার বুকের পাঁজরে
লিখে দিলেন তার নাম,
সুন্দর হস্তাক্ষরে।
সে যে আমার ভালবাসা,
আমার প্রথম ভালবাসা সে নয়!!
-তাহলে?
সেই কি তোমার শেষ ভালবাসা??
-হয়তো হ্যাঁ,
হয়তোবা না,
কিভাবে বলি তা?!
আমার হাতে যদি
ভাগ্য লেখার ক্ষমতাই থাকত,
তাহলে তো আমি,
আমার প্রথম ভালবাসাকেই
ধরে রাখতে পারতাম!!
কিন্তু,
সে ক্ষমতা যে আমার নেই।
তাই বলছি,
আমার প্রথম ভালবাসা সে নয়,
হয়তো নয় আমার শেষ ভালবাসা!
কে জানে তা?!
আমি শুধু জানি,
“সে আমার ভালবাসা”।
উৎসর্গঃ আমার বর্তমান ভালবাসা আমার ছেলে "সাদাত জাকি" কে।
এখানে দেখতে পারেন আমার জটিল ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




