somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রায় ভুলে যাওয়া এক দেশপ্রেমিক কিংবদন্তির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মুছে যাক আমার নাম, কিন্তু বেঁচে থাক বাংলাদেশ’..........না তার কথাই আমরা রেখেছি, একে বারেই ভুলে গিয়েছি তাকে। ভুলে গেছি এক নির্ভীক দেশপ্রেমিক বাঙ্গালীকে। ঠিক কত গুলো নয় মাস লাগতো তিনি না থাকলে এই স্বাধীন বাংলাদেশ পেতে তা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। চাটুকারদের জোয়ারে ভেসে না গিয়ে বাকশাল নিয়ে তার বিরুপ, সাহসী ও সত্যনিষ্ট মন্তব্যের কারনে হয়ত এখনও তিনি অনেকের কাছে উপেক্ষিত। যখন সবাই তোষামোদি আর চাটুকারিতে মগ্ন তখন বঙ্গবন্ধুকে তার সেই সত্য ও সাহসী মন্তব্য "এই পদপক্ষেপ (বাকশাল) গ্রহনের মাধ্যমে আপনাকে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা থেকে সরানোর সমস্ত রাস্তা আপনি বন্ধ করে দিলেন । পত্রিকা বন্ধ করে আপনি আপনার শত্রুদের সমালোচনার পথ ও বন্ধ করে দিলেন।“
ভুলে যাওয়া সেই কিংবদন্তি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ৮৭তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।
১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দীন আহমেদ।
বাবা মৌলবী ইয়াসিন খান, মা মেহেরুন্নেসা খানম। ৪ ভাই ও ৬ বোনের মধ্যে ৪র্থ ছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি কালিগঞ্জসেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে, ঢাকার মুসলিম বয়েজ হাই স্কুলে ও সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে পড়াশুনা করেন। ১৯৪৪ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় অবিভক্ত বাংলায় ১২তম স্থান অর্জন করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি ঢাকা বোর্ডে ৪র্থ স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সিভিল ডিফেন্স-এ ট্রেনিং নিয়েছিলেন। ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী মুসলিম লীগ গঠন, ভাষা আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক ছিলেন তাজউদ্দীন আহমেদ। মাত্র ২৯ বছর বয়সে ১৯৫৪ সালের নির্বাচনে ঢাকা উত্তর-পূর্ব আসনে যুক্তফ্রন্ট প্রার্থী হন এবং জয় লাভ করেন তিনি।
১৯৬৪ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৬৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৬ দফা আন্দোলনের কারণে দেশরক্ষা আইনে ১৯৬৬ সালের ৮ মে পুনরায় তাকে গ্রেফতার করা হয়।তাজউদ্দীন আহমেদ হন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ১৯৭৩ সালে ঢাকা-২২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা লাভের মাত্র ২ বছর ১০ মাসের মাথায় তিনি মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করেন। মন্ত্রীপরিষদ থেকে বিদায় নেয়ার পরেও রাজনৈতিক বিভিন্ন অপতৎপরতার ব্যপারে বঙ্গবন্ধুকে সচেতন করতে থাকেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাকান্ডের তাঁকে আত্মগোপন করার জন্য পরামর্শ দেয়া হলেও তিনি তাতে অস্বীকৃতি জানান। ১৫ আগস্ট প্রথম গৃহবন্দী ও পরে ২২ আগস্ট গ্রেফতার করা হয় তাঁকে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানার মধ্যে নির্মম ভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা তাজ উদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান।

কিন্তু এখনও প্রকৃত দেশপ্রেমিকরা আপনাকে বিনম্র চিত্তে শ্রদ্ধা ভরে স্মরণ করে, আত্মার শান্তি কামনা করে। শুভ জন্মদিন স্যার , তাজউদ্দিন আহমেদ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসহন্তাদের উল্লাস; ভ্যাম্পায়ারদের প্রত্যাবর্তন

লিখেছেন সামছুল আলম কচি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৭


হা ভোট পক্ষের নাগরিক'রা কি এখন ছবির এ বিপ্লবীটির মতই একা ??!!
দীর্ঘ ১৮ বছর লুটপাট, গুম, খুন, নির্যাতনের রাজত্ব। অতঃপর জুলাই-আগস্ট'২০২৪ এর অন্দোলনে রাজপথে স্বৈরাচারের বুলেটের সামনে দাড়িয়ে হাজার... ...বাকিটুকু পড়ুন

হে তারেক রহমান হে রাষ্ট্র নায়ক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৩



প্রতিক্ষার অবসানে হে রাষ্ট্র নায়ক
আপনার আগমন হয়েছে এখন
খানিক শান্তির জন্য জনতার মন
আপনার সুশাসন প্রতিক্ষায় ছিল।
হে তারেক রহমান অনেক নাটক
এখানে মঞ্চস্ত হয়। কত অগণন
হতাশায় বাকরুদ্ধ... ...বাকিটুকু পড়ুন

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানালেন নাকি ডিলের কথা মনে করিয়ে দিলেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩


প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা

হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।

প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,

আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।... ...বাকিটুকু পড়ুন

=তুমি মাবুদ মন করে দাও পবিত্র=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭


কেন যে হিংসার স্পর্শ লেগে থাকে মনে
কেন যে এত অহম পুষি বুকে
একেকটি মৃত্যু জানান দিয়ে যায় আয়ূ নেই বেশী দূর
গোরের কথা স্মরণে বুক কেঁপে ওঠে দুদ্দুর।

কেন যে এত দীর্ঘশ্বাস বুকে
কেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

×