আমি কেনো ব্লগ লিখি না
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি কেনো ব্লগ লিখি না
আমি কেনো ব্লগ লিখি না? এই কৈফিয়ত আমার কাছ থেকে কেউ চায়নি। তবুও ব্লগার আন্দোলনের এই আগুন ঝরা দিনে নিজেকে নিজেই প্রশ্ন করি আমি কেনো ব্লগ লিখি না? ২১ শে ফেব্রুয়ারির এই প্রথম প্রহরে নিজেকেই কৈফিয়ত দেয়ার জন্য বসলাম। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সাল পর্যন্ত আমি সামহোয়ারইনব্লগে লিখতাম। সামাজিক অনেক সমস্যা নিয়ে মুলত লিখতাম। তখন দেখতাম এসব লেখায় কোনো সাড়া নেই। বরং রাজনীতি আর আস্তিকতা নাস্তিকতা নিয়ে কেউ একটা পোস্ট দিলেই হুমড়ী খেয়ে পড়তো সবাই। আমি অবাক হয়ে খেয়াল করলাম- অধিকাংশ ব্লগ ও মতামতে যুক্তির চেয়ে গালাগালির ধার অনেক বেশি। অশ্রাব্য, অলেখ্য, অপাঠ্য, অকথ্য ভাষায় ব্লগাররা লিখছেন। প্রতিপক্ষরাও কম যাচ্ছেন না। বাংলা বানানেও অমার্জনীয় ভুল। তখন মনে হতো বাংলা ভাষাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। আরো অবাক হলাম গত কয়েকদিন আগে দেখলাম- বাংলানিউজ২৪.কমে মুক্তকলামে একজন লিখেছেন এসব শব্দ ডিকসনারীতে স্থান দেয়া হোক। যাই হোক বাংলা ভাষার এই অপব্যবহার আর অশ্রাব্য গালাগালি দেখে আমি হাত গুটিয়ে নিয়েছি। আবারো বলছি.. আমি কোনো পাঠককে এই কৈফিয়ত দিতে চাইনি। ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নিজেকে এই কৈফিয়ত দিয়ে শান্তনা দিলাম আর কি।
পূনশ্চ: ইংরেজি ভাষায় হরমামেশা 'ওহ শিট' বলা হলেও বাংলায় তার প্রতিশব্দ 'গু, মল, হাগু' এসব ব্যবহার হয় না। কারণ বাংলা ভাষা অনেক ভদ্র ভাষা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন
ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...
এখন ডাক্তাররা...
...বাকিটুকু পড়ুন