বাস্তবতা
১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পড়লে ঠেকায় ডাকবে বাবা
আমায় রেখে কোথায় যাবা
আবেগ দিয়ে ভাব জমাবে
মাগনা পেয়ে কাজ করাবে।
বাড়ি গাড়ির লোভ দেখাবে
কাজ করে দাও সবই পাবে
এমনি করে তেল মাখাবে
নিজের খেয়ে মোষ তাড়াবে।
সকল সময় খাটিয়ে নিবে
তোমায় ওরা বাহবা দিবে
তুমি ভাল ছেলে হবে
আশায় আশায় দিন কাটাবে।
প্রহর দিবস বছর যাবে
স্বপ্ন গুলো স্বপ্ন রবে
হঠাৎ তুমি বদলে যাবে
ভবিষ্যতের ভাবনা ভেবে।
যখন তুমি তাড়া দিবে
আবার ওরা লোভ দেখাবে
চাইবে যখন পাওনা নগদ
বদলে যাবে তোমার জগৎ।
স্বার্থে তখন আঘাত হবে
তোমার উপর দোষ চাপাবে
অতীত কালের সব হারাবে
বর্তমানের শত্রু হবে।
খারাপ বলে গন্য হবে
"বেয়াদব" এর সনদ পাবে
গাধার মতো খেটে দিলেও
ওদের কাছে গাধাই রবে।
ভূল করোনা বন্ধু সবে
আফসোস আর কষ্ট পাবে
একটি কথা শুন তবে
যা পাবে সব নগদ নিবে |
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন