ঢাকা শহরে সড়কের তুলনায় প্রাইভেট গাড়ি (কার/জিপ) এর পরিমাণ বৃদ্ধিই যানজটের প্রধান কারণ। তাই, প্রাইভেট গাড়ি (কার/জিপ) নিয়ন্ত্রণের জন্য প্রাইভেট গাড়ির উপর অধিক হারে কর বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি একদিন জোড় ও অন্যদিন বেজোড় সংখ্যার প্রাইভেট গাড়ি চলাচল ঢাকার যানজট সাময়িকভাবে কমাবে। আজ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের সামনে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে “যানজট হ্রাসে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত একদিন জোড় অন্যদিন বেজোড় সংখ্যার প্রাইভেট গাড়ি চালানোর ব্যবস্থা নেয়া”র দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা একথা বলেন।
বক্তারা বলেন, ঢাকায় পাবলিক বাসে, হেঁটে-সাইকেলে, রিকশায় চলাচলের েেত্র বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হচ্ছে। যা প্রাইভেট গাড়ি বৃদ্ধির কারণ। তাই প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করতে প্রাইভেট গাড়ি পার্কিংয়ের জন্য অধিক পরিমাণে ফি গ্রহণ করা ও নগরের ব্যস্ত এলাকায় প্রাইভেট গাড়ি চলাচলের েেত্র কনজেশন চার্জ গ্রহণ করা প্রয়োজন। যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা এবং অনুনমোদিত স্থানে, রাস্থায় পার্কিংএর জন্য জরিমানা ও শাস্তির পরিমাণ বৃদ্ধি করার মাধ্যমে যানজট কমানো যেতে পারে। যানজট নিরসনে দীর্ঘমেয়াদে পাবলিক বাস সর্ভিসকে আরো কার্যকর করতে হবে। পাশাপাশি হাঁটা, সাইকেলে ও রিকশায় চলাচলের উপযোগী পরিবেশ সৃষ্টি করা জরুরী।
বক্তারা বলেন, পচানব্বই শতাংশ মানুষ অবহেলিত থাকছে, যারা পাবলিক বাসে, হেঁটে এবং রিকশা, ট্যাক্সি, সিএনজি থ্রি হুইলারসহ অন্যান্য মাধ্যমে চলাচল করছেন। যাতায়াত ব্যবস্থায় সব শ্রেণীর মানুষকে সমান সুবিধা দিতে হবে।
এছাড়া তারা প্রাইভেট কার নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা; প্রাইভেট কারের লাইসেন্স বরাদ্দ সীমিত করা সর্বত্র পার্কিং ফি বৃদ্ধি ও গ্রহণ করা; ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করে প্রাইভেট গাড়ীর জন্য বাধ্যতামূলক জায়াগা বরাদ্দের নিয়ম বাতিল করা ও পাবলিক বাসে, হেঁটে, সাইকেলে ও রিকশায় চলাচলের উপযোগী পরিবেশ সৃষ্টির সুপারিশ করেন।
উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডিএফ) এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সাংবাদিক মশিউর রহমান রুবেল, পুরান ঢাকাবাসী সংগঠনের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, হাজী আনসার আলী, জলাধার রা আন্দোলনের নেতা সাংবাদিক রাজু হামিদ, উৎপল দাস, ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প সমন্বযকারী আমিনুল ইসলাম সুজন, সিরাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত।
যানজট হ্রাসে প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ জরুরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
বোবা কান্না.....
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।