আশুগঞ্জ-আখাউড়া পর্যন্ত নদী-খালের বাঁধ অপসারন ও দোষীদের শাস্তির দাবিতে” মানববন্ধন কর্মসূচী
তিতাসসহ আশুগঞ্জ-আখাউড়া পর্যন্ত নদী ও খালের উপর মাটির বাঁধ দিয়ে তার উপর রাস্তা তৈরী করা হয়েছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে সকল স্থানেই পূর্ব থেকেই নদী ও খালের উপর সেতু ছিল, নিয়মিত রাস্তা ও সেতুসমূহের মেরামত প্রক্রিয়াও চলমান। কিন্তু ট্রানজিট ও ট্র্যান্সশিপমেন্টের আওতায় ১৪০ চাকার অতি ভারী যানবাহনের নির্বিঘœ চলাচল নিশ্চিত করার জন্যই এসকল অতিরিক্ত নির্দয় বাঁধগুলো বসানো হয়েছে। যার ফলে তিতাস এখন একটি মৃত নদীতে পরিণত হয়েছে।
তিতাসসহ আশুগঞ্জ-আখাউড়া রুটে ১৮টি নদী ও খালের উপর মাটির বাঁধ অপসারণের দাবিতে ৩ জানুয়ারি ২০১২ মঙ্গলবার, সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সম্মুখে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ), সম্মিলিত জলাধার আন্দোলন নাগরিক অধিকার সংরণ ফোরাম (নাসফ), রিভারাইন পিপল এর যৌথ উদ্যোগে মানববন্ধন এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি
বিষয় : “ অবিলম্বে আশুগঞ্জ-আখাউড়া পর্যন্ত নদী-খালের বাঁধ অপসারন ও দোষীদের শাস্তির দাবিতে” মানববন্ধন
তারিখ : ৩ জানুয়ারি ২০১২, মঙ্গলবার
সময় : সকাল ১১টা
স্থান : জাতীয় জাদুঘরে সম্মুখে, শাহবাগ
আয়োজক : পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ)
সম্মিলিত জলাধার আন্দোলন, নাগরিক অধিকার সংরণ ফোরাম (নাসফ), রিভারাইন পিপল
যোগাযোগ : আতিক মোর্শেদ, ০১৮১৪৩৮২৩৪০, জিয়াউর রহমান, ০১৮১৭০৪৬৪৮৬
ট্রানজিটের মালামাল পরিবহণের নামে তিতাস নদী খুন হতে পারে না, আমরা তিতাস নদী বাঁচাবই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।