somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের রাজনীতি : আমার বুঝ

০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি। রাজার নীতি।
আমাদের দেশে রাজনীতি নিয়া কথা বলার বিপদ আছে। আসল কথা পাড়ার আগেই ‘বিষয়’ নিজে নিজেই রঙ ধারণ করে। আমরা ধরেই নেই, রাজনীতির মানে হলো আওয়ামী-বিএনপি-কমিউনিস্ট-জামাত প্রভৃতি রাজনীতিক দলের নাম। রাজনীতি বলতে এই নামগুলোরই কর্মকা- বোঝায়। রাজনীতি বিষযে কেউ কথা কইলেইÑ প্রথমে চেষ্টা চালানো হয়Ñ লোকটা কোন্্ পার্টির ধান্দা নিয়ে আসছে। নানা কৃৎকর্ম, মনের দুয়ারে খেলা করে। খেলা করা ভালো কিন্তু আন্দাজের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া ঠিক না। একটু ভেতরে প্রবেশের জন্য একটু সময় দেয়া দরকার। তাহলে সবারই আরাম।
আমার রাজনীতি আসলে কি বস্তু? কি চিজ? রাজনীতির দরকারটা কি? খুবই চাছাছিলা প্রশ্ন। জবাবও পরিষ্কারÑ টিকে থাকার প্রশ্ন। টিকে থাকার জন্য রাজনীতি করি। মানবের ইতিহাসে টিকে থাকার প্রয়াসে যে সকল পদ্ধতি গ্রহণ করা হয়েছে তাই মানবের রাজনীতি। মানব এখন আর সেই মানব নাই। নানা-গোষ্ঠীমানব হয়েছে। নানা ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু ভক্তি কমে গেছে। এখন নানা গোষ্ঠীর রাজনীতির জমানা এসেছে। তবে মানবের রাজনীতি ফুরায়ে যায় নাই্। তার ফুরাবার কোনো কারণও নাই।
টিকে থাকার জন্য আমি কোনো না কোনো পদ্ধতি নির্বাচন করি। নির্বাচন করতে বাধ্য। এটাই আমার রাজনীতিক পরিস্থিতি। আমার পরিস্থিতিতে যদি অন্য আরো লোক সমাবেত হয়Ñ তাহলে ওইটা ওই নির্দিস্ট মুষ্টিমেয় লোকের রাজনীতি। এখানে সঙ্কট ও পদ্ধতি দু’টোই পরিস্কার পানির মতো বুঝে নিতে হয়। কিন্তু পানি তো পরিষ্কার থাকে না। বেশিভাগ সময় পানি ঘোলা করে রাখে। আর তাতেই যতো ঝুক্কি-ঝামেলা। এর ফাঁক দিয়া আসল জিনিস চুরি হয়ে যায়। তখন যা কিছু বলা হয়Ñ তা পাখিদের কথা নিজের অনুবাদের দশা উপস্থিত হয়। নতুন কথা, নতুন রাস্তা নির্মাণের সম্ভাবনা ক্ষীণ হতে থাকে।
রাজনীতিতে, রাজনীতিক-দর্শন বলতে কিছু একটা আছে। যা আমাদের রাজনীতিতে একেবারে অনুপস্থিত। টিকে থাকার পদ্ধতি যদি রাজনীতি হয় তাহলে সেই পদ্ধতির ভুল ত্রুটি থাকতেই পারে। তাই সেই রাজনীতিক-পদ্ধতির উকালতি না করে সঠিকতার দিকে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ। সঠিকতাকে ধারণ করতে চাওয়াই সঠিকতার কাছাকাছি পৌঁছতে পারা।
আমার দেশের রাজনীতিক নেতারাÑ রাজনীতির উকিল হয়েছেন। তাদের পক্ষে রাজনীতির প্রপাগা-া করা ছাড়াÑ জনগণের মৌলিক সেবাদান সম্ভব না। উকিল কোনো দিনও তার পেশার বাইরে গিয়ে টিকে থাকতে পারে না। কিন্তু তা দিয়ে তো আর অন্য পেশাজীবীদের জীবন বাঁচে না। ক্লায়েন্টের পক্ষে তার কথা কইতেই হইবো। সে হোক-না বড় অপরাধী। উকিলের কাজ হলো তাকে নির্দোষ প্রমাণ করা। আমাদের নেতৃবৃন্দ নিজেদের দলের উকিল হয়েছেন। নিজেরও উকালতি করেন। নিজেরে নির্দোষ প্রমাণ করায় ব্যস্ত। নিজের দল সর্বকিছুর উর্ধ্বে। বাকীরা চোর।
এই দলায় একটি জনগোষ্ঠীর অবস্থাও সঙ্গীন হয়ে ওঠে। নেতাদের সিদ্ধান্তের কুফল সরাসরি মানুষের উপর গিয়ে পরে। তারা নাজেহাল সময় যাপন করতে থাকে। তবু কিছু লোক তাদের স্তুতি করে। যাদের নিয়ে একটি দল গঠিত হয়। এমনি করেই অনেক দল গঠিত হতে পারে। কিন্তু তবু সব দলের বাইরে কিছু লোক জটলা পাকিয়ে সময় মাথায় নিয়ে হাঁটতে থাকে। তারা মূল জনগোষ্ঠী। রাষ্ট্রের মূল। এই ‘দল’ আর ‘জটলার’ দূরত্ব থাকে হাজার মাইল। এই পথে জীবনানন্দ হাঁটেন নাই।
‘জটলা’ হাজার মাইল দূরে থেকেও এইসব দলকে দেখিতে পারে। বলতে দুঃখ লাগে, বর্তমান দলের কোনোটারই সেই ‘জটলা’ পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা নাই। এই ‘জটলার’ ‘ক্ষমতা’ বা এর ‘রূপ’ ধরা দেয় না রাজনীতিক দলের নেতাদের চোখে। যদিও কখনোই ‘জটলা’র রাজনীতি-হীন না।

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×