somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উপন্যাস : পৌরুষ - কিস্তি ২৩

১১ ই মে, ২০০৭ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১০.

বিজু অফিস থেকে ফিরেছে, তখন সন্ধ্যা হয় হয়। রিকশা থেকে নামতে গিয়ে প্যান্টের বাঁ পকেটের কাছে ছিঁড়ে গেছে। খুব প্রিয় ছিলো প্যান্টটা, মাত্র মাসখানেক আগে রানু কিনে দিয়েছিলো এলিফ্যান্ট রোডের একটা দোকান থেকে।

রানু বিছানায় শুয়ে ছিলো, এই অসময়ে তার শুয়ে থাকা স্বাভাবিক নয়, একটু অবাক হয় বিজু। কাছে আসতে রানু পাশ ফিরে শোয়। খুব ক্লান্ত গলায় বলে, তুমি না বলেছিলে, সাবধানের মার নেই, নাকি মারের সাবধান নেই!

কেন, কী হয়েছে?

হবে আবার কী? যা হওয়ার তাই হয়েছে।

খুলে বলবে তো! শরীর খারাপ লাগছে?

হ্যাঁ, ব্যাপারটা শরীরের। ডাক্তারের কাছে গিয়েছিলাম। পজিটিভ।

বুঝতে একটু সময় লাগে বিজুর। কিন্তু এই নিয়ে রানুর মন খারাপ হবে কেন? পেটে বাচ্চা আসার ব্যাপারটা নিশ্চিত জানা হলে মেয়েরা খুশি হয় বলে এতোদিন জেনে এসেছে। রানুর প্রতিক্রিয়া কি সবসময় উল্টো হবে সবকিছুতে?

ঝুঁকে পড়ে রানুর কপালে ছোটো করে চুমু দেয়, মুখে হাসি ফুটিয়ে বিজু বলে, ভালো খবর তো। কতোদিন?

ডাক্তার বললো আট সপ্তাহ।

তুমি কিছু বলোনি তো আমাকে!

নিজেই টের পাইনি, শুধু একটু সন্দেহ হচ্ছিলো। আর তোমাকে বলার কী হলো?

বাঃ, তোমার সন্দেহের কথাটাও বলতে পারতে।

মনে আছে, আমরা ঠিক করেছিলাম অন্তত তিন বছর বাচ্চাকাচ্চা নেবো না!

বিজু বলে, মনে থাকবে না কেন! সাবধানই তো ছিলাম আমরা, কী করে যে হলো কে জানে! সে যাই হোক, তোমার খুশি হওয়া উচিত। ভালো খবর তো।

রানু শ্লেষের সঙ্গে বলে, তোমার জন্যে তো ভালোই, পৌরুষের প্রমাণ হয়ে গেলো।

বাচ্চা উত্পাদনে সক্ষম হলে পৌরুষের প্রমাণ হয়? বিজু জানতো না তো!

বলে, রানু, পুরুষমানুষের একার কৃতিত্বে বাচ্চা পৃথিবীতে আসে না। সেই কৃতিত্বের বেশিরভাগই মেয়েদের, সেটা তুমিও জানো।

রানু খানিকক্ষণ চুপ করে থাকে। বিজু জিজ্ঞেস করে, কাউকে বলেছো?

না, ইচ্ছে করেনি। আর এক্ষুণি কাউকে জানাতেও চাই না, বিজু।

কী আশ্চর্য, কেন? এটা কি লুকিয়ে রাখা যাবে? লুকানোর দরকারই বা কী?

কিন্তু এখন নয়, প্লিজ।

বিজুর বিভ্রান্ত লাগে। রানুকে সে বুঝতে পারছে না কেন?

রানু একটু থেমে বলে, জানো, আমার খুব মন খারাপ লাগছে!

মন তোমার খারাপ হয়ে আছে দেখছি, কিন্তু কেন, সেটা ঠিক বুঝতে পারছি না, রানু।

আমার স্কলারশীপের কী হবে? আমেরিকা যাওয়ার?

এই ঘটনা যে রানুর আমেরিকা যাওয়ার ব্যাপারটাকে নড়বড়ে করে দিতে পারে, বিজুর মাথায় আসেনি। চট করে মনে হয়, এখন যদি রানুর সিদ্ধান্ত পাল্টানো যায়, অন্তত স্থগিত করা গেলেও, মন্দ হয় না।

বিজু বলে, সেটা পরে ভাবা যাবে। তোমার শরীরের চিন্তাটা সবার আগে করা দরকার।

সরাসরি আক্রমণে যায় রানু এবার। বিজুর চোখের দিকে তীব্র চোখে তাকিয়ে বলে, তুমি ইচ্ছে করেই এটা করলে। আমার সঙ্গে শত্রুতা।

অপ্রস্তুত না হয়ে বিজুর উপায় কী? বিন্দুবিসর্গও জানা নেই, এমন জিনিসের জন্যে দোষী সাব্যস্ত করা হলে আর কী প্রতিক্রিয়া হতে পারে? বিনা দোষে অভিযুক্ত হওয়ার জন্যে ক্রোধ? ভালোবাসার ভুল ব্যাখ্যার জন্যে অভিমান? আক্রান্ত হয়ে পাল্টা আক্রমণের বাসনা?

এক এক করে সবগুলো অনুভূতিই এক মুহূর্ত করে খেলে যায় বিজুর ভেতরে। কোনোটাকেই স্থায়ী হতে দেয় না।

ধীর গলায় বলে, একটা কথা তোমার বিশ্বাস করতে হবে, রানু। আমি তোমার শত্রুপক্ষ নই।

রানু বলে, আমার ভালো তুমি চাও না। সেইজন্যে আমেরিকা যেতেও আপত্তি তোমার। আর কোনোকিছু দিয়ে আমাকে আটকাতে পারবে না বুঝে এখন পেটে বাচ্চা দিয়ে ধরে রাখতে চাও!
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×