মাশরাফি মুস্তাফিজের চুলগুলো এলোমেলো করে দেয়, কপালে চুমু খায়! রুবেলের সঙ্গে 'দোলা দে' টাইপ ড্যান্স করে! তাসকিনের সঙ্গে 'ম্যাশকিন' উদযাপনে প্রত্যেকবার জয়ী হওয়া মাশরাফি এবার পড়ে যাওয়ার অভিনয় করে! এই মাশরাফি দেশের মাটিতে চার পেসার নিয়ে খেলার দুঃসাহস দেখায়! খেলোয়াড়দের ঝাড়ি মারে, চোখ রাঙ্গায়, আবার বুকেও তুলে নেয়! এই মাশরাফিকে নিয়ে কোনো ছবি বানানো লাগবে না, কোনো আত্মজীবনী লেখা লাগবে না। হি ইজ এ লিজেন্ড, ট্রু লিজেন্ড, সত্যিকারের নেতা! প্রায়ই চোখটা ঝাপসা হয়ে ওঠে, বুকটা চিনচিন করে ওঠে। একদিন তো মাশরাফি আর খেলবে না! কল্পনা করতে পারি না সেই দৃশ্য। গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদিন মাশরাফির গায়ে হয়তো লাল-সবুজ জার্সি থাকবে না, কিন্তু মাশরাফি থাকবে- কোচ হিসেবে থাকবে, না হয় বোর্ডে থাকবে কিংবা গ্যালারিতে! ইতিহাস মনে রাখবে এদেশের সবচেয়ে আক্রমণাত্মক অধিনায়ককে-একজন যোদ্ধাকে, যে কিনা ক্রিকেট মাঠে নিজের দেশের জন্য জীবন দিতে পারতো, মাশরাফি- দ্য লিডার!

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



