তারিখঃ রবিবার, ১৫ জুলাই, ২০১২।
সকালে ঘুমটা ভাঙল সুন্দর একটা স্বপ্ন দেখে। দেখলাম আমি অফিসের ডিসিপ্লিন কমিটির ইন চার্জ। তাই অফিসের সুন্দরী মেয়েরা সব আমার প্রেমে দিওয়ানি। সবাইকে অফিস কালচার নিয়ে আমি লেকচার দিচ্ছি। ঘুম থেকে উঠে ঘড়ীতে দেখি ৯.৩০ বাজে। অফিস শুরু ৯ টায়। ফোনে ৩ টা মিস্ ড কল। আমার বস। বাসা থেকে অফিস যেতে সময় লাগে ১৫ মিনিট। মনটা খারাপ হয়ে গেল। তার উপর আমি জানি যে আমার ঘড়ি ১ ঘণ্টা স্লো। তাই চাকরি টা বুঝি আজ গেল।
আজ অফিসে একটা মিটিং আছে। মিটিং এর বিষয়ঃ আমি নাকি অফিসে ঘুমাই। সি.ই.ও মিটিং এ থাকবেন। মিটিং শুরু ৯ টায়। এটা অবশ্য আমার বিরুদ্ধে আমার শত্রুদের একটা মিথ্যা ষড়যন্ত্র না।
রেডি হয়ে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। ভাবতে থাকলাম কি বলে বসের করুনা পাওয়া যেতে পারে। অনেক চিন্তা করে দেরি হওয়ার একটা এক্সকিউজ ঠিক করলাম। অফিস গিয়ে দেখি বস রক্ত চক্ষুতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি জানি তিনি সারারাত অফিসে কাজ করেছেন। মনে মনে হেসে ফেললাম এই ভেবে যে, যে ভদ্রলোক সারারাত অফিসে কাজ করেন তিনি তার অলস অধঃস্তন কর্মকর্তা কে কতটা ভালবাসতে পারেন।
বসঃ দেরি হল কেন?
আমিঃ স্যার, আজ শরীরটা খুব খারাপ করেছিল।
বসঃ কি হয়েছিল?
আমিঃ স্যার, সকালে বেশি ভাত খেয়ে ফেলেছিলাম।
বসঃ তুমি কি পাগল? আজ সি.ই.ও স্যার এর সাথে তোমার মিটিং ছিল।
আমিঃ সরি স্যার।
বসঃ তোমার জন্য তিনি আমাদের সবাইকে গাধা বলেছেন।
আমিঃ সরি স্যার।
বসঃ তুমি কি প্রতিবন্ধী? তোমার কি বুদ্ধি সুদ্ধি নাই? আরে মানুষের তো সামান্যতম একটা সেন্স অফ হিউমার বলে একটা বেপার থাকে।
আমিঃ সরি স্যার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



