তারিখঃ শুক্রবার, ২৭ জুলাই, ২০১২
সকালে লন্ড্রির দোকান থেকে আমার কাপড় নিয়ে আসলাম। ব্যাটা আবার শুক্রবার সকাল ১১ টায় দোকান বন্ধ করে দেয়। ব্যাটা ভালই আইরন করে। কোন রিঙ্কল থাকে না কাপড়ে। চিন্তা করলাম লোকটার বউ কতটা ভয়েই না থাকে। নিশ্চই সারা দিন OLAY AGE MIRACLE মেখে বসে থাকে। নইলে তো আবার তার স্বামী রিঙ্কলগুলো মস্রিন করার জন্য তার মুখ আইরন করে দিবে।
আইরনের ফি দিন দিন বাড়িয়েই চলছে এই লোক। আগে ছিল ৩ টাকা, এখন ৬ টাকা। সুযোগ পেলে ৭ টাকা চেয়ে বসে। ওর সাথে বেশি তর্ক করা যায় না। তর্ক এড়ানোর তার বেশ সুন্দর অভিনব পন্থা যানা আছে। এই লোক মনে হয় কখন দাঁত মাজে না। বাসি মুখে আপনার সামনে দাঁড়িয়ে কথা বললে আপনি কতক্ষনই বা ঝগড়া করতে পারবেন বলেন? আমার মাঝে মাঝে ইচ্ছে করে তাকে একটা জিলেট টাইপের একটা ভাল ব্র্যান্ডের ডিওডরেন্ট খাইয়ে দেই।
এই লোকটার নাম আসাদ। আমার মনে হয় আসাদের আইরনম্যান না হয়ে সেনাবাহিনিতে ভর্তি হওয়া উচিত ছিল। এর এমন সুপার-ন্যাচেরাল পাওয়ার থাকতে মর্টার, কামান, রকেট লাঞ্চারের দরকার কি? I am Your Powers Combined I am Captain Garlic. কথায় বলে না, “আমার সাথে ঝামেলা করতে আসছিল, এহ! একটা ফু মাইরা উড়াইয়া দিছি”।
কিন্তু সত্যি কথা বলতে কি, আমি কিছু মেয়েকে চিনতাম যারা তাদের চুল স্ট্রেইট করার জন্য চুল আইরন করত। পরে চুল পড়ে যাওয়ার পর পার্লারে যায় চুল কার্লি করে মাথার টাক ঢাকার জন্য। তখন তাদের শুরু হয় চুলের নানা ধরনের যত্ন নেওয়া। একধরনের ঘরোয়া যত্ন হচ্ছে, চুলে মেহেদি দেওয়া।
গ্রাম থেকে শহরে আসমা বেড়াতে এসেছিল। এসে দেখে পাশের বাড়ির এক মেয়ে চুলে মেহেদি দিয়ে বসে আছে। গ্রামে যাওয়ার পর তার সব বান্ধবীরা তাকে ঘিরে ধরেছে শহরের গল্প শুনার জন্যে। সে বললঃ “শহরের মাইয়ারা সুন্দর থাকার লাইগ্গা মাথায় গোবর মাইকখা বইয়া থাহে”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



