somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের ডাইরী ১৮

০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের ডাইরী ১৮
তারিখঃ অগাস্ট ০৪, ২০১২

জানি না কেন, তবে কি মনে করে আজ হটাৎ সামহোয়ার ইন ব্লগে লগ ইন করলাম। ঢুকেই আমি বলে উঠি, “হুরিক্কালাআআআ!!!” ব্যাটারা আমাকে ওয়াচ থেকে সেফ করে দিয়েছে। খুশিতে আমি হাসতে হাসতে এক হালি কলা খেয়ে ফেললাম......কাঁচা কলা। আর ডাইরী লিখতে বসলাম প্রায় ২ মাস পর। আসলে আমি এখানকার ব্লগারদের মত বুদ্ধিদীপ্ত সামাজিক লিখা লিখতে জানি না। আমি একজন কমেডিয়ান। আমি মজার গল্প লিখার চেষ্টা করি। ভাল হলে গল্পটা মঞ্চে দাঁড়িয়ে বলি। যা হোক এই লিখাটা আমি সামহোয়ার ইন ব্লগের এডমিন কে উৎসর্গ করলাম। ভাল লাগলে বলবেন, কলা খাওয়াব......কাঁচা কলা...... ছোলকা সহ...... সেদ্ধ করে। খারাপ লাগলেও বলবেন, পাকা পেপের বিচি দিয়ে জুস বানিয়ে খাওয়াব।

প্রায় ২ মাস আগে আমার সিএ পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। তৃতীয়বারের মত প্রথম লেভেল ফেল করলাম। কি অদ্ভুত!!! আমার চেয়ে আমার পরিবারের সদস্যদের এতে বেশি দুঃখ। বড় ভাই একজন সিএ। তিনি আমাকে বললেন, “শুন হারামজাদা, তুই হয় কমেডি ছাড়, নাইলে নাভিদ মাহবুবের (দেশের প্রথম স্ট্যান্ডআপ কমেডিয়ান এবং আমার গুরু) বাসায় কাজের ছেলের চাকরি নে”। খুব অপমানিত বোধ করলাম। আচ্ছা বলেন তো, আমি একজন গ্রাজুয়েট ছেলে। আমার ২.৫ বছরের অডিটের অভিজ্ঞতা আছে। আমার জন্য কি কাজের ছেলের চেয়ে ভাল চাকরি ছিল না?

বোন, আরেক সিএ, আমাকে ফোন দিল। আমি ভাবলাম এইবার বুঝি আমি শেষ। কারন আমার বোন যখন পি-২ তে তৃতীয়বারের মত ফেইল করে, আমি তাকে এরকম কিছু বলেছিলামঃ “দেখ আপা, তোমাকে দিয়ে আসলে লিখা পড়া হবে না। একটা কাজ কর, কাওরানবাজারে গিয়ে আলু পটলের ব্যবসা কর। ঐ কাজ করতে ভাল স্টুডেন্ট হওয়া লাগে না।” অদ্ভুত, আপা আমাকে এমন কিছুই বলল না। বরং আমাকে বলল, “দেখ ভাই, মন খারাপ করিস না। আবার চেষ্টা কর। যে যাই বলুক কানে তুলবি না। আমাকে কতজন কত কিছু বলছিল, আমি কি সেগুলা কে পাত্তা দিছিলাম? এমনকি গাধা গরু, ছাগল পাগলরাও আমাকে বলছিল লিখা পড়া ছেড়ে কাওরান বাজারে আলু পটলের ব্যবসা করতে।

আম্মা বলল, “দেখ বাবা, জীবনটাকে একটু সিরিয়াসলি নাও। এবার যদি তুমি পাশ করতে পার তাহলে আমরা সুন্দর একটা মেয়ের দেখে তোমার সাথে বিয়ে দিব।” আমার কথা হল, এটা কি উৎসাহ নাকি থ্রেট? এটা একটা থ্রেট। এটা উৎসাহ হত যদি আমি অলরেডি বিবাহিত হতাম।

আব্বা তেমন কিছু বলেন নাই। শুধু আমার দিকে একটা চাহুনি দিয়েছিলেন। যার অর্থ হলঃ আহা! কি আফসোস!! তোকে জন্ম দিয়ে আমি কি ভুলটাই না করলাম! আজ আমাকে এই দিন দেখতে হত না যদি সেদিন ফার্মেসীটা খোলা থাকত। তাই এবার একটু সিরিয়াসলি পড়ায় মন দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×