somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের ডাইরী ১৭

০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের ডাইরী ১৭

তারিখঃ সোমবার, ৩০ জুলাই, ২০১২

একটা ভিডিও শুট করলাম। টিভি তে না, ওয়েব ক্যামে। অবশ্য এই কথাটা আমার আর পাঠকের মধ্যে একটা সিক্রেট। সুন্দরী মেয়েদেরকে কেউ বলে দিবেন না যে আমি ৩ হাজার টাকা দামের ওয়েবক্যাম দিয়ে ভিডিও শুট করি। এম্নিতেই মেয়েরা আমাকে পাত্তা দেয় না। তবে সেদিন এক সুন্দরী মেয়েকে দেখলাম বন্ধুর বিয়েতে। আমি জানি মেয়েরা আমাকে পাত্তা দিবে না তাই এর আগে আমি মেয়েদের কিভাবে পটাতে হয় এ ব্যাপারে ব্যাপক রিসার্চ করেছিলাম। যদিও তাকে সেদিন জীবনে প্রথমবার দেখেছি, আত্মবিশ্বাস নিয়ে মেয়েটার কাছে গেলাম তাকে পটাতে।

আমিঃ ম্যাডাম আপনার সাথে একটু কথা বলতে পারি?
সুন্দরীঃ না
আমিঃ প্লীজ!!!
সুন্দরীঃ প্লীজ না। আমার বয়ফ্রেন্ড আছে।
আমিঃ বয়ফ্রেন্ডের নাম কি।
সুন্দরীঃ (অনেক সময় নিয়ে) ফাদেক। (বানিয়ে বলতে গিয়ে ফাহিম আর সাদেক গুলেয়ে ফেলেছে )
আমিঃ সরি?
সুন্দরীঃ সাদেক।
আমিঃ আসেন না একটু গল্প করি!
সুন্দরীঃ দেখেন! আপনি আমাকে আর ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি লোকজন ডাকব।
আমিঃ ওকে। যাচ্ছি। তবে চলে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাইঃ আকাশ যেমন সত্য, বাতাস যেমন সত্য, এ পৃথিবী যেমন সত্য, আপনার জন্য আমার প্রেমও তেমন সত্য ছিল। সত্যি মেয়েরা True Love বুঝে না।

সুন্দরী সিঙ্গেল থাকবে তাও আমাকে চান্স দিবে না। তাই তাকে ইম্প্রেস করার জন্য একটা ভিডিও শুট করলাম বিকেলে জানালার পাশে বসে। জানালার পাশে করেছি কারন জানালার পাশে রোদের আলোতে আমাকে একটু ফর্সা লাগে। ৩ মিনিটের এই ভিডিওর সাইজ ৩৯ মেগাবাইট। আমার মডেমে ইউসেজ লিমিট বাকি ছিল ৪৩ মেগাবাইট। সুন্দরীর নামে সেটা উৎসর্গ করে দিলাম। ১৫ মিনিট ধরে ফুল ভিডিও আপলোড করলাম। প্লে দিলাম একবার দেখার জন্য। মেসেজ এলঃ Your Video Could not Be Uploaded Due Its Invalid Format. ব্যাটা ইউটিউবের বাচ্চা! আমার ৩৯ মেগাবাইট ফেরত দে!!!!!!!!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×