অনেক কষ্ট করে লিখেছি ভাই। কোনগুলো ভাল লাগল বলবেন প্লিজ। আমাকে খুশি করার জন্য না, সত্যি যেটা যেটা ভাল লেগেছে সেগুলো বলবেন, যাতে আমি বুঝতে পারি কোনগুলো ভাল, আর কোনগুলো নিয়ে আরো কাজ করতে হবে। ধন্যবাদ।
1. এক আওয়ামী লীগ নেতা তার ছেলেকে জিজ্ঞেস করল, তুই বড় হয়ে কাকে ভোট দিবি?
ছেলেঃ বিএনপি কে ভোট দিব।
বাবাঃ (রাগি গলায়) কেন?
ছেলেঃ উপকারের প্রতিদান।
বাবাঃ কিসের উপকার?
ছেলেঃ পরীক্ষার সময় হরতাল দেওয়ার।
2. এক ভ্যম্পায়ারের রক্ত খাওয়ার তেষ্টা পেয়েছে। সে তাই ফেসবুকে স্ট্যাটাস দিলঃ একজন মুমুর্ষ রোগীর জন্য রক্তের প্রয়জন। রক্তের গ্রুপ B+
3. দোকানে গেলাম সিগারেট কিনতে। এক চ্যাংড়া ছেলে আমার দিকে তাকিয়ে ছিল অনেক্ষন ধরে। চেহারা দেখে মনে হল ছিনতাইকারী। আমার মানিব্যাগের দিকে ওর একটা চোখ ছিল টের পেলাম। নিজের হাতের মুঠোটা শক্ত করে রাখলাম, দরকার পড়লে ঘুশি মারার জন্য। দোকানদার কে বললাম, “মামা, এক প্যাকেট বেনসন দেন”। ছেলেটা সাথে সাথে আমার সামনে এসে দাড়াল। আমার চোখে চোখ রেখে বললঃ স্যার কি মালবরো ট্রাই করেছেন?
4. দুই বন্ধু কথা বলছেঃ
প্রথম বন্ধুঃ দোস্ত মজার ব্যাপার কি জানিস? Youtube বন্ধ কিন্তু porn-sites গুলা খোলা। কারন কি রে?
দ্বিতীয় বন্ধঃ মনে হয় সিদ্ধান্তটি যিনি দিয়েছিলেন তার কাছে Youtube অপ্রয়োজনীয়।
5. স্বামীঃ শুনো, দুঃসংবাদ। ৩১ ডিসেম্বরে আমাদের কম্পানীর ফাইনাল একাউন্ট বানাতে হবে আমাকে। প্লাস, সারা রাত কিছু ফিল্ড ভিসিটও করতে হবে। রাতে আসতে পারবো না, সরি বেবি।
স্ত্রীঃ ওকে। কিন্তু তাহলে কিন্তু আমাকে পরের দিন পুরা দিন সময় দিতে হবে। আর এই হচ্ছে তোমার নিউ ইয়ার গিফট......... 3G mobile। এখনি অন করো, তুমি সারা রাত কাজ করবা, আর আমি তোমাকে দেখব।
6. My friend who uses Banglalion has access to youtube. I use Ollo, I can't open youtube....But here's something I CAN do by Ollo: I can log in to Facebook, message my friend through facebook chat, ask him to watch a video in youtube and then tell me the detail.
আমার মনে হয় এ ব্যপারে তাদের বক্তব্য হতে পারেঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা Youtube বন্ধ করে রেখেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



