এটা একটি আইনের সাহায্যকারি অংশ হিসেবে ইউরোপ আমেরিকাতে ব্যাপক প্রচলিত।
এখানে ইভেন কোন ইনফরমেশন টেলিফোন করে দিলেও সেই জন্য পুরস্কৃত করা হয়।এটা সাধারণ সময়েও প্রযোজ্য থাকে। যখন সাধারণত কোন কুখ্যাত অপরাধীকে পুলিশ লোকেট করতে পারেনা তখনই, বিশেষভাবে এই ভাবে পুরস্কার ঘোষণা করে।কাজেই বাংলাদেশের পুলিশ,বিজিবি অথবা র্যাব পুরস্কার ঘোষণা করে কোন অপরাধতো করছেইনা বরং তারা জন গণকে সম্পৃক্ত করতে চাইছে এর মাধ্যমে।
কাজেই এই ঘোষণাকে বিকৃত ভাবে যে সকল বুদ্ধিজিবী বিতর্কিত করতে চাইছে পক্ষান্তরে তারা সন্ত্রাসের মাধ্যমে যা পরিচালিত হোচ্ছে তাকেই সমর্থন জানাচ্ছেন ।অবশ্য দলকানাদেরকে বুদ্ধিজিবী বলে সবার অবমাননা করার পক্ষে আমি নই।
প্রকৃত সত্য স্বিকার করে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই যুক্তি সঙ্গত মনে করছি।
অরাজকতা ও সন্ত্রাস দুর করার জন্য সকল পদক্ষেপই যাচাই করা উচিত।
সাধারণ মানুষের জিবন রক্ষা করাই এখন সরকারের ও সকল দলের প্রধান দায়িত্ব বলে মনে করছি।আমার মনে হয় যখন কোন কনভয় যাবে তখন উপর থেকে হেলিকপ্টার দিয়েও নজর রাখা যেতে পারে।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



