
আমার মনে হয় এখন প্রকৃত সময় জামাত/শিবির ও সন্ত্রাস বাদিদের লাইফ লাইন কাটতে হবে।বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত বার বার সতর্ক করেছেন।জঙ্গীবাদের অর্থনীতিতে হাত না দিলে এর বিস্তার রোধ করা কিছুতেই সম্ভব নয়।ইউরোপ আমেরিকা এই কাজে অনেক সফলতা অর্জন করেছে।অথচ আমাদের দেশে এদিকটা সব সময় এড়িয়ে যাওয়ার ১টা প্রবনতা লক্ষ করা যায়।
আর এতেই পরিস্কার বোঝা যায় এই অর্থের ভাগ মনে হয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও কোন কোন দলও পেয়ে থাকে।আর এই কারনেই পৃষ্ঠপোষকতা করে যায় জঙ্গীবাদের বিষ বৃক্ষকে।আর বেশি দেরি না করে এখনই সময় জঙ্গীবাদের মূল চালিকা শক্তি অর্থের যোগান বন্ধ করতে হবে।সকল প্রতিষ্ঠান গুলোকে সরকারি-করণ করে যারা এই সন্ত্রাস ও জঙ্গীবাদের স্বিকার তাদেরকে সহায়তা করার কাজে ব্যাবহার হোক সেই অর্থ।পে্ট্রোল বোমা/ককটেল সহ যত রকম সন্ত্রাসের ভুক্তভোগিদের পরিবারকে সেখান থেকে অর্থের যোগান দেওয়া হোক।আর সকল প্রতিষ্ঠান থেকে জামাত শিবির ও সন্ত্রাসীদের ঝেটিয়ে বিদায় করা হোক ।
এবং তাহোলেই মনে হয় বাংলাদেশে সন্ত্রাসের লাগাম টেনে ধরা সম্ভব হবে।
আরেকটি কঠিন কথা বলতে চাই -প্রবীন আইনজীবি রফিকুল হক সাহেবের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই লাথি মারো সংলাপের কপালে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সাধারণ মানুষের জিবনকে জিন্মি করে যারা তাদের ক্ষমতা লিপ্সা পুরন করতে চায়।তাদের সাথে কোন আলোচনা নয়।সরকার যদি এই ফাঁদে পা দেয় তাহোলে অনেক খারাপ দৃষ্টান্তের মত এটাকে বার বার ব্যাবহার করা হবে।যা আমরা দেখতে পাচ্ছি কিছু বিএনপি পন্থি বুদ্ধিজীবিদের মধ্যে।তারা শেরাটনের ঘটণাকে সামনে নিয়ে এসে আজকের বর্বরতাকে জাষ্টিফাই করতে চাইছে।অথচ একটি অপরাধেরও বিচার তারা করে নাই।এমনকি ২১শে আগষ্টের মত ঘটণাকে নিয়ে তারা জজ মিয়া নাটক সাঁজিয়েছিলো।এখন আবার রব উঠাইতেছে জামাতকে কেনো নিষিদ্ধ করতেছেনা আঃ লীগ।তাহোলে তাদের আর ছাড়ার প্রশ্ন উঠবেনা।অর্থাত সব ঝন্জাল পরিস্কার করার একমাত্র দায়িত্ব আওয়ামি লীগের।আর উনাদের দায়িত্ব হচ্ছে ক্ষমতায় এসে হাওয়া ভবন তৈরি করে লুটপাট করা।
জামাতে ইসলামি আইন করেই নিষিদ্ধ ছিলো বাংলাদেশে।আঃ লীগ নিষিদ্ধ করলে আবার তারা ক্ষমতায় এসে জামাতকে রাজনীতি করার অধিকার দিবেনা তার কি গ্যারান্টি আছে।তারা এই পর্যন্ত এটুকু নিশ্চয়তা দিতে পারলোনা যে তারা যুদ্ধাপরাধীদের সাথে নাই।তাহোলে তাদেরকে কতটা বিশ্বাস করা যায়?
তাই সকল রকম ব্যাড প্রাক্টিসকে লাথ্থি মেরে বলতে চাই -

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



