মডারেটরদের দৃষ্টি আকর্ষণঃ গেইম খেলা দেখেন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন ধরে শুরু হয়েছে ব্লগার চাঁদগাজীকে নিয়ে একের পর এক আক্রমণ। সবাই দেখে, শুধু মডারেটররা ছাড়া? নাকি গেইম খেলা দেখতে খুব ভাল লাগে? দেখেছি কয়েকটা নিক ব্যানড হয়েছে, আর বাকিগুলো? ব্যান করতে কয় ঘন্টা লাগে? একটা ক্লিকই তো যথেষ্ট। নাকি এইসব ব্লগারদের আক্রমণ ব্লগের নীতি ফলো করে? এত নিক কিভাবে পোষ্ট/কমেন্ট করার সুযোগ পায়? ব্লগ খুলার পর নাকি ৭ দিন লাগে অ্যাক্সেস পেতে। এরা দেখি ১ মিনিটেই অ্যাক্সেস পায়।
চাঁদগাজীর নাম, ইনফো, ছবি নকল করে একটা আইডি খুলা হয়েছে কয়েকঘন্টা আগে, যেটা দিয়ে তার নামে খারাপ কথা লিখা হচ্ছে। সেটাকে কোন মডারেটর অ্যাক্সেস দিয়েছে?
স্বর্ণার পোষ্টে এই কমেন্ট করতে চেয়েছিলাম।
অবাক হইতেছি কি করে এরা এক্সেস পায় সামহোয়ার-এর মত ব্লগে!ব্লগের কি এতই দুর্দিন চলছে যে যেভাবেই হোক হিট পাওয়া দিয়ে কথা।যা তিব্রভাবে ঘৃণা করি সেটা নিয়েই যদি লিখতে হয় ।তাহোলে মনে হয় এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে আসছে।৮ বছরের উপরে সামহোয়ারে আছি কিন্তু এত নিম্নমানের ব্লগার আমার চোখে অন্তত পড়ে নাই।
তিব্র ঘৃণা জানাইতেছি যথাযথ ব্যাবস্থা গ্রহণ না করার জন্য।সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিন দয়া করে।গালির পৃষ্ঠপোষকতা করতে চাইনা বলে কোন লিংক সংযুক্ত করতে পারলামনা দুঃখিত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




