বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে খালেদা জিয়া ও তার ২০ দলিয় জোটের গণতন্ত্রের যে দাবি। প্রকৃতপক্ষে কি আমরা সেই গণতন্ত্র প্রত্যাশা করি? কিংবা তাদের যে দাবি সেটাকে কি আমরা গণতন্ত্র বলে মানি।অথবা তারা যে দাবি করছে দেশে বর্তমানে গণতন্ত্র নেই সেটাও কি মনে করি?প্রকৃতপক্ষে আমার ধারনা স্বৈরশাসক ও ধর্মের অপব্যাবহারের যে নজির সৃষ্টি করেছে বিএনপি ও জাতিয় পার্টি তারা সেই তথাকথিত গণতন্ত্রই ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে।
নব্বই পুর্ববর্তি গণতন্ত্রের জন্য মরিয়া হয়ে উঠেছে আজকের তথাকথিত বাংলাদেশি উদ্ভট জাতিয়তাবাদি শক্তিটি।যার সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই সাধারন মানুষের প্রত্যাশিত গণতন্ত্রের।তাদের প্রয়োজন ১দিনের গণতন্ত্র যে গণতন্ত্রের আলোকে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রামরাজ্য কায়েম করতে পারবে।অর্থাত নির্বাচনি গণতন্ত্র ।যাহারা নির্বাচনটি পরিচালনা করবে তাহাদের সকলকে ১ দিনের জন্য ফেরেশতা হয়ে যেতে হবে।সকল খুনি ,লুটেরা দুর্ণিতিবাজ ও জঘন্য লোকগুলোকে ক্ষমতায় যেতে বৈতরনি পার করে দেওয়ার ব্যাবস্থা করা হবে।আন্দোলনের নামে বা গণতন্ত্র পুনরুদ্ধারের নামে যারা দিনের পর দিন বাংলাদেশের নিরিহ সাধারন মানুষদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দিয়েছে।ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রটা তাদের খুব বেশি প্রয়োজন।সংসদে গিয়ে সাধারন মানুষের জন্য বিন্দুমাত্র কাজ না করে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য তাদের প্রেসক্রাইব করা গণতন্ত্রটা খুব বেশিই দরকার।ক্ষমতায় গিয়ে যাদের কোন দৃষ্টান্তই নেই গণতান্ত্রিক ভাবে ক্ষমতার পরিবর্তনের ।তারাই সেজেছে আজকের গণতন্ত্র পুনরুদ্ধারের মাতা পিতা।তামাশা মনে হয় একেই বলে।অদল বদল করে দেশের মানুষের রক্ত শুষে খাওয়ার জন্য ১দিনের গণতন্ত্রটা খুব জরুরী।পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে ক্ষমতায় যাওয়ার জন্য কোন জনকল্যান মুলক কাজ করার প্রয়োজন হয়না।সরকারের ব্যার্থতার দিকে তাকিয়ে থাকলেই সফল-এই হোচ্ছে আমাদের আজকের রাজনিতিবিদ।বাংলাদেশের জন্মের বিরোধিতাকারিদের সাথে নিয়ে তাদের সহযোগিতায় কোন গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে যেতে চায় খালেদা জিয়ার বিএনপি!আজ পর্যন্ত তারা যুদ্ধাপরাধীদের থেকেই বিযুক্ত হয়ে প্রমান করতে পারেনি তারা বাংলাদেশ ও এই দেশের সংবিধানের প্রতি অনুগত।মুক্তিযুদ্ধ ও একাত্তরের চেতনাই যারা অনুভব করতে ব্যার্থ তারা চায় গণত্ন্ত্র।প্রথমিক শর্তই পুরন করতে পারে নাই স্বাধিন সার্বভৌম বাংলাদেশের প্রতি।তারা কি করে গনতান্ত্রিক ধারায় বাংলার মানুষকে শাসন করতে চায়!সেবা করার মনোভাব যে তাদের বিন্দুমাত্র নেই তাদের আস্ফালনে বার বার প্রমাণিত হয়েছে।
কাজেই আগে নিজেদের গণতান্ত্রিক মানসিকতায় গড়ে তুলে তারপর দাবি করুন গনতন্ত্রে ফিরে যাওয়ার জন্য।আমরা ১দিনের জন্য গণতন্ত্রে ফিরতে চাইনা।বছরের প্রতিটি দিন যেনো আমাদের জন্য গণতান্ত্রিক হয় সেই প্রত্যাশার গণতন্ত্রটা চাই আমরা।আপনাদের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করার বিন্দুমাত্র অভিলাষ নেই আমাদের।সেই তথাকথিত গণতন্ত্রের কোনই প্রয়োজন নেই আমাদের।গণতন্ত্রের বিকল্প অধিকতর গণতন্ত্র সেটা আমরা খুব ভালো করেই জানি।ইতর শ্রেনির মন মানসিকতার পরিবর্তন করুন তারপর মানুষ ভেবে দেখবে ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



