somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই'তো নির্বাচনে এলি / তবে কেনো মানুষ পোড়ালি !!

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বি,এন,পি / জামাত পন্থীদের আমার জিজ্ঞাসা ২০১৪-এর তুলনায় ২০১৮'তে তারা কি বেশি পেলেন ?
______________________________________________________________

অনুগ্রহ পুর্বক একটু ব্যাখ্যা কি কেউ দিতে পারেন ? আপনারা কি হাসিল করে বা কি পেয়ে নির্বাচনে যাচ্ছেন ? দলের কর্মি ও নেতাদের হয়তো এই প্রশ্নটি এরিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে। কিন্তু সাধারণ ভোটারদের এই প্রশ্নের উত্তর জানাটা খুব জরুরি।তা-নাহোলে তারা কিসের ভিত্তিতে জামাত/বিএনপি জোটকে ভোট দিবে !আপনারা এই প্রশ্নের উত্তরটা যে কোন মাধ্যমে জানিয়ে ,তারপর নির্বাচনের মাঠে আসুন।যে কোন প্লাটফর্মে আপনাদের উত্তরটা প্রচার করুন।সাধারণ মানুষকে জানতে ও বুঝতে দিন আপনারা আবারো ধোকা দিবেননা ভোটারদেরকে।পরাজয় দোড়গড়ায় দেখলে আবারো পিছুটান দিতে পারেন আপনারা।এবং আগুন সন্ত্রাসের মাধ্যমে আবারো ভিক্টিম করবেন সাধারণ মানুষ'কে।

জনসাধারণ'কে আর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবেননা সেই নিশ্চয়তা প্রদান করুন।তা -নাহোলে ইতিহাসে ভিন্ন কিছু ঘটে যেতে পারে।সাধারনত সরকারের বিরুদ্ধেই মানুষের অসন্তোষ থাকে।এবার হয়তো দেখতে হবে বিরোধী দলের বিরুদ্ধেই মানুষ আন্দোলনে নেমেছে।হয়তো তারা ধোকাবাজ বিরোধী দলকেই দেশ-ছাড়া করছে।আমরা কিন্তু পালাতে দেবোনা।ক্ষমতায় থেকে ২১শে আগস্টের মত ঘটনা ঘটিয়ে পালাতে পারলেও এবার আর সেই সুযোগ পাবেননা।বার বার মানুষ একই ঘটনার পুনরাবৃত্তি মেনে নিবেনা।

২০০৮-এর পর সত্যিকার অর্থেই বাংলাদেশ বদলে গেছে।১৯৭১-এর অসমাপ্ত বিজয়'কে পরিসমাপ্তীর পথে নিয়ে যেতে চাইছি আমরা।তার পাশাপাশি বর্তমান চলমান বিশ্বের সাথে পাল্লা দিয়ে জানান দিচ্ছি আমাদের আগমনী বার্তা।আমরা আর বিদ্যুত ছাড়া খাম্বার রাজত্বে ফিরতে চাইনা।বিগত অর্থমন্ত্রীর সেই বিখ্যাত উক্তি খাদ্যে স্বয়ং সম্পন্ন হলে ভিক্ষা পাওয়া যাবেনা ,সেই ভিক্ষুকের জাতি হিসেবে আর পরিচিত হতে চাইনা।বাঙলা ভাইদের যুগে ফিরে যেতে চাইনা।কাজেই এগুলো মোকাবেলা করার মত সৎসাহস মনে হয়না আপনাদের আছে।আমরা আমাদের নেতৃত্ব আর কোন জঙ্গী ,ধর্মান্ধ,কুচক্রী ,দূর্ণিতিবাজদের হাতে তুলে দিতে চাইনা।সাধারণ মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে আরোহন করার আশা পরিত্যাগ করে সাধার মানুষের কাছে ক্ষমা চেয়ে তারপর নির্বাচনে আসুন।

ঐক্যফ্রন্ট ও ২০ দলিয় জোট আজ একাকার হয়ে গেছে। ধোকার মাধ্যমে যাদের শুরু তাদের দিয়ে আর যাই হোক বাংলাদেশের মানুষের কোন কল্যাণ হবে একথা বিশ্বাস করার কোন কারন নেই।৭১ যে বার বার আমরা ফিরিয়ে আনি তার প্রমাণ রেখেই চলেছি আমরা ।

জয় বাংলা ,
জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
২৬টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

কানামাছি

লিখেছেন সেজুতি_শিপু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫০


তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×